• ই-পেপার

মেসি-মার্তিনেজদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

টটেনহ্যামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
টটেনহ্যামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার
ছবি : রয়টার্স

গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সেই সঙ্গে ক্লাবের সঙ্গে দীর্ঘ ৫ বছরের সম্পর্কের ইতি ঘটছে। 

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানানো হয়েছে, ক্লাব এবং খেলোয়াড়—উভয় পক্ষই এই গ্রীষ্মকালীন দলবদলে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। 

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২৮ বছর বয়সী এই তারকা।  নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও শিরোপার জন্য লড়াই করা সম্ভব এমন একটি ক্লাবে যেতে চান এই তারকা সেন্টার-ব্যাক।

ইতালিয়ান জায়ান্টরা বর্তমানে রোমেরোকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি সক্রিয় আলোচনা চালাচ্ছে। চুক্তিটি বেশ ব্যয়বহুল হলেও ইন্টারের প্রতিনিধিরা খুব শীঘ্রই তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও রোমেরোকে তাদের রক্ষণভাগের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তবে বর্তমান স্কোয়াড থেকে কোনো ডিফেন্ডার দলত্যাগ করলেই কেবল তারা এই রেসে আনুষ্ঠানিকভাবে নামবে বলে জানা গেছে।

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক রহমত শাহ। অভিজ্ঞ এই ব্যাটারকেই দুই সংস্করণের নতুন অধিনায়ক করা হয়েছে। 

আজ বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক দিন আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সদ্য সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

শহীদির নেতৃত্বে ধারাবাহিকভাবে উন্নতি করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলটি বেশ কয়েকটি স্মরণীয় জয় তুলে নেয়। সেই পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের মতো ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা।

তবে ২০২৭ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শহীদি।

এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় হাশমতউল্লাহ শহীদি যে নিষ্ঠা, নেতৃত্ব ও মূল্যবান অবদান রেখেছেন, সেজন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভ কামনা জানাই। একই সঙ্গে নতুন অধিনায়ক রহমত শাহ জুরমাতাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তার নেতৃত্বে দলের সাফল্য কামনা করছি।’

Rahmat
আফগানিস্তানের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ। ছবি: আইসিসি

৩৩ বছর বয়সী রহমত শাহর অধিনায়ক হওয়াটা অনেকটাই প্রত্যাশিত ছিল। ২০২১ সালের মে মাসে শহীদি অধিনায়ক হওয়ার পর থেকেই তিনি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

নতুন নেতৃত্ব কাঠামোয় উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসেবে রহমত শাহর প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ আগস্টে আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। 

এর আগে গত মার্চে তারকা লেগ স্পিনার রশিদ খানকে সরিয়ে টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে টি-টোয়েন্টির অধিনায়ক বানায় আফগানিস্তান।  

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ‘আর্জেন্টিনার মাস্তান’

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ‘আর্জেন্টিনার মাস্তান’

আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ধারে অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জোসে মরিনহো এতে সম্মতি দিয়েছেন। গত মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার পর প্রত্যাশামাফিক একাদশে সুযোগ পাননি এই ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। মরিনহোর নতুন পরিকল্পনায় নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ২০৩১ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তাই তরুণ এই প্রতিভার ওপর আস্থা থেকেই পর্যাপ্ত ম্যাচ টাইম ও ধারাবাহিকতা নিশ্চিতে কেনার অপশন ছাড়া সরাসরি ধারে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। 

এতে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের ওপর নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। গত মৌসুমে এন্ড্রিকের ক্ষেত্রেও তারা একই নীতি অনুসরণ করেছিল।

মাস্তানতুওনো ধারে যাওয়ার খবর সামনে আসতেই লা লিগা এবং ইউরোপের বেশ কয়েকটি ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। মাদ্রিদের প্রথম পছন্দও স্পেনের কোনো ক্লাবেই থাকুক এই আর্জেন্টাইন। বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এই দৌড়ে সবচেয়ে বেশি আগ্রহী।

এদিকে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম মাস্তান্তুওনোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া পর্তুগালের দুই পরাশক্তি বেনফিকা ও স্পোর্টিং লিসবনসহ ইতালির কিছু ক্লাবও তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ যৌথভাবে আলোচনা করে পরবর্তী কয়েক দিনের মধ্যে তার নতুন গন্তব্য চূড়ান্ত করবে।

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

ক্রীড়া ডেস্ক
উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

উরুগুয়েতে ফুটবল ক্লাব টাইগার্স সমর্থকদের বহনকারী একটি বাসে গুলি চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।

কনমেবল সুদামেরিকানা ২০২৬ টুর্নামেন্টের প্লে-অফে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উরুগুয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনাল আতিথ্য দেয় ক্লাব অ্যাটলেটিকো টিগ্রেকে। এটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি সুপরিচিত ক্লাব। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে টিগ্রের কাছে হেরে যায় নাসিওনাল।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে আর্জেন্টাইন সমর্থকবাহী বাস মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে গতিরোধ করে দুটি মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গুলি চালায়।

হামলায় টিগ্রে ক্লাবের এক সমর্থকের গুলি লাগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে উরুগুয়ের পুলিশ। ধারণা করা হচ্ছে, ম্যাচের পর প্রতিপক্ষ দলের কোনো উগ্র সমর্থক গোষ্ঠী এই  অতর্কিত হামলাটি চালিয়েছে।