• ই-পেপার

নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত জামায়াত

জনগণের টাকায় আয়েশ করেন, আর সেবা নিতে গেলে তাড়িয়ে দেন : নাসিরুদ্দীন পাটওয়ারী

নীলফামারী সংবাদদাতা
জনগণের টাকায় আয়েশ করেন, আর সেবা নিতে গেলে তাড়িয়ে দেন : নাসিরুদ্দীন পাটওয়ারী
নীলফামারীর জলঢাকা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি প্রবাসীদের কফিন বিমানবন্দরে নামে। বিদেশি যে এম্বাসিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে। কিন্তু তাদের কাছে প্রবাসী ভাইরা সার্ভিস নিতে গেলে তাদের ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া হয়।’ 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় আপনারা বিদেশে আরাম আয়েশ করেন। আমাদের প্রত্যেক দিন বোঝানো হচ্ছে আমরা বাংলাদেশে নতুনভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন্ড সেটি স্বৈরাচার শেখ হাসিনা সরকার নিয়ে এসেছিল, খুনি হাসিনা রাস্তা নির্মাণ করেছে ১০০ টাকার মধ্যে ৯০ টাকায় চুরি করেছে। ১০ টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তার প্রকল্পকে কপি করে তারা এখন একটি প্রকল্প এনেছে খাল খনন কর্মসূচি।’

তিনি বলেন, ‘নদীতে কোনো পানি নাই, তারা খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কিভাবে পানি আসবে তাদের কাছে আমরা প্রশ্ন রেখে যেতে চাই। খাল খননের বিষয়ে শুনতে পাচ্ছি বিভিন্ন যায়গায় কেউ বালু খাচ্ছে কেউ মাটি খাচ্ছে কেউ তো আবার পুরো খালটি খেয়ে ফেলছে।’

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছেন। বাবার দেওয়া কর্মসূচি আবার চালু করেছে। তিনি সরকারপ্রধান হওয়ার পর এই দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন কী করেছেন সেটি জানতে চাই আমরা।’ 

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ
গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। 

ওই ব্যক্তি নিজেকে এমপির ড্রাইভার ও ব্যক্তিগত সহকারী ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী বরাবর দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর হামলা চালানো হয়।

Jamat

অভিযোগে বলা হয়, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করেন। হামলার সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

আবেদনে তিনি বলেন, পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও তিনি দাবি করেছেন।

আবেদনে ওবায়দুর রহমান আরো অভিযোগ করেন, তিনি একসময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার দাবি, এমপির বিভিন্ন কর্মকাণ্ড ও অপকর্ম সম্পর্কে জানার কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রে এমপির বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল এবং ব্যক্তিগত জীবনসংক্রান্ত আরো কয়েকটি গুরুতর অভিযোগও আনা হয়েছে।

তবে এসব অভিযোগের পক্ষে আবেদনপত্রে কোনো স্বাধীন প্রমাণ সংযুক্ত করা হয়নি। অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার প্রতিনিধির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবেদনপত্রে ওবায়দুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে সোমবার রাত থেকে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এমপি নজরুলের ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

অনলাইন ডেস্ক
এমপি নজরুলের ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি নজর রাখছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে আরো খোঁজখবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আরো খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা গেছে। যদিও পরে এমপি দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

ভারতে শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্টে’ সংহতি জানাল ছাত্রশক্তি

অনলাইন ডেস্ক
ভারতে শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্টে’ সংহতি জানাল ছাত্রশক্তি

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় চলমান অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে জাতীয় ছাত্রশক্তি। একইসঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর গ্রেপ্তার, বলপ্রয়োগ ও হামলা এবং শিক্ষার্থীদের তাচ্ছিল্য ও অবমাননাকর ভাষায় ‘ককরোচ’ হিসেবে আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি বলেছে, ‘আমরা দেখেছি গত কয়েক বছরে ভারতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পরীক্ষাসহ প্রায় সব সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ফলাফল জালিয়াতি ও নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। বেকারত্বের উচ্চহার থাকা সত্ত্বেও একটি শিক্ষাব্যবস্থার এমন অসদাচরণ এবং ভঙ্গুর শাসনব্যবস্থা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের বিষয়।’

‘একইসঙ্গে আন্দোলনে নেতৃত্বদানকারী দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলো সংসদ কর্মসূচি পালনের সময় দিল্লি পুলিশের আটক করার মতো অভিযোগ সামনে এসেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সংকটের সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার তার বিপরীত ভূমিকা পালন করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্মরণ করিয়ে দিতে চাই ভারতে আশ্রিত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা এই জুলাই মাসেই শিক্ষার্থীদের ‘রাজাকার’ হিসেবে আখ্যায়িত করার পর শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা পরবর্তীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বৃহত্তর গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ফলে শিক্ষার্থীদের কণ্ঠকে অবজ্ঞা, তাচ্ছিল্য কিংবা দমন করার কোনো সুযোগ নেই। যারাই শিক্ষার্থীদের দমন করতে চেয়েছে আমরা দেখেছি ইতিহাসে তাদের পরিণতি কী হয়েছে। কীটপতঙ্গের নামে শিক্ষার্থীদের আখ্যা দেওয়ার মতো ঘৃণ্য আচরণের যেই প্রতিবাদী অবস্থান ভারতের শিক্ষার্থীরা নিয়েছে, জাতীয় ছাত্রশক্তি তার প্রতি যৌক্তিক সমর্থন প্রকাশ করছে।

জাতীয় ছাত্রশক্তি ভারত সরকারের প্রতি আহ্বান জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের সহিংস বলপ্রয়োগ পরিহার করুন। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর বক্তব্য ও আচরণ পরিহার করে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করবে। জাতীয় ছাত্রশক্তি শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকবে।