• ই-পেপার

জামায়াত এমপির ভিডিও ইস্যুতে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

অনলাইন ডেস্ক
জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে চলমান আলোচনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।

দলটির নাম নিয়ে প্রশ্ন তুলে শামীম বলেছেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।”

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন।

8754

পোস্টে শামীম হোসেন লেখেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।” 

তিনি আরো লেখেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ : তাহেরী

অনলাইন ডেস্ক
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ : তাহেরী

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী। 

তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরায় কী চলতাছে। সাতক্ষীরা মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর ওনার বয়স হলো ৭৪, না কত? কী হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা। গতকাল ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাওলানা তাহেরী বলেন, এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলব, সঠিক তদন্ত করেন। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে; কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বট বহিনী আছে, হারামকে হালার বলতে তারা বট বাহিনী লাগিয়ে দেয়। 

তিনি বলেন, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার কাছে যায় আর বলে —আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

এমপি নজরুলকে আরো ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর

অনলাইন ডেস্ক
এমপি নজরুলকে আরো ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর
সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে আরো দুই বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। তিনি বলেন, ‘উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ইসলামের বিভিন্ন সাহাবিদের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে রফিক উল্লাহ আফসারী বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে কাউকে হেয় করা ঠিক নয়। বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তার রাসুল (সা.)-এর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি উপহার।

গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?

মিডিয়ার সমালোচনা করে রফিক উল্লাহ আফসারী বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এটি বড় কোনো অপরাধ। তিনি দাবি করেন, বিবাহিত জীবনের অন্তরঙ্গ মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে ভালো মানুষও বিব্রত হন।

রফিক উল্লাহ আফসারী আরো বলেন, ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ভিডিও যেভাবে ভাইরাল হয়, হোক। কিন্তু যারা এগুলো করছে, রবের সামনে একদিন তাদের জবাব দিতে হবে।

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম
সংগৃহীত ছবি

সুযোগ পেলেই যারা গত দেড় বছর রাস্তা অবরোধ করেছে আজকেও তারা শিক্ষার্থীদের উসকে দিয়ে রাজনৈতিক ফয়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক জিএস পদপ্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তোমাদের সঙ্গে অন্যায় হলে তার প্রতিবাদ আমিও করব। একইভাবে তোমাদের যেন কেউ অন্যায়ের সঙ্গে যুক্ত করতে না পারে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এটি খেয়াল রাখবে। এইচএসসি বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার অনুরোধ রইল।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে মন্তব্য করে শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের একদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোক বিভিন্নভাবে উসকাচ্ছে মিছিল-মিটিংয়ের জন্য। কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। গতকালকে পরীক্ষাটি দুর্যোগের মধ্যে নেওয়া উচিত হয়নি। পাশাপাশি তোমরাও পরীক্ষা সম্পন্ন করেছ।