• ই-পেপার

ইটনার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

তিতাসে ভ্যানচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
তিতাসে ভ্যানচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার তিতাস উপজেলায় বেকারির পণ্যবাহী ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ রাস্তার অপর পাশে একটি দোকানে থাকা বাবার কাছে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় মাছিমপুর বেকারির পণ্যবাহী একটি ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ভ্যানচালক গাড়িটি রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম

বাড়ির আঙিনার ডোবায় পড়ে বৃদ্ধার মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বাড়ির আঙিনার ডোবায় পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির আঙিনার ডোবায় পড়ে জকিরাজ খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি কুড়াতে বের হন জকিরাজ খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির আঙিনার ডোবায় অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ১০টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে নাজিম উদ্দীন বলেন, সন্ধ্যার দিকে তার মা লাকড়ি কুড়াতে বাড়ির আঙিনায় গিয়েছিলেন। পরে দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, তার মা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, লাকড়ি নিয়ে ফেরার সময় হোঁচট খেয়ে ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরের ডিসিসহ নেসকোর ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রংপুর অফিস
রংপুরের ডিসিসহ নেসকোর ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে সচল পোস্টপেইড মিটার খুলে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত অর্থ আদায় এবং গ্রাহকদের হয়রানির অভিযোগে রংপুর জেলা প্রশাসক, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানির (নেসকো) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ১৫ নাগরিক।

বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আবু বক্কর সিদ্দীকের আদালতে ১৫ জন গ্রাহক মামলাটি করেন। 

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী পলাশ কান্তি নাগ।

মামলার আসামিরা হলেন নেসকোর প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ-১) মো. মোসাদ্দেক কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ-২) মো. শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড মিটারিং) মো. মোশারফুজ্জামান ভূঁইয়া, নেসকো রংপুরের ব্যবস্থাপক (হিসাব) মোছা. কানিজ ফাতেমা এবং রংপুরের জেলা প্রশাসক। তবে মামলায় জেলা প্রশাসক শব্দ ব্যবহার করা হলেও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

বাদীদের অভিযোগ, প্রিপেইড মিটারে প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, রিচার্জে ৫ শতাংশ ভ্যাট এবং মোবাইল ব্যাংকিং কমিশনের নামে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। মিটার লক হয়ে গেলে আনলকের জন্যও গ্রাহকদের কাছ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের অন্যতম সমন্বয়কারী আব্দুল জব্বার বলেন, ‘সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে নতুন সংযোগ ও নষ্ট মিটার পরিবর্তনের ক্ষেত্রেই শুধু প্রিপেইড মিটার বসানো যাবে। কিন্তু নেসকো সেই নির্দেশনা অমান্য করে সচল পোস্টপেইড মিটার খুলে জোরপূর্বক প্রিপেইড মিটার বসাচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আদালতের মাধ্যমে এই কার্যক্রম বন্ধ এবং গ্রাহকদের অধিকার রক্ষার আবেদন জানিয়েছি।’

তিনি আরো বলেন, ‘প্রিপেইড মিটার নিয়ে আমাদের আপত্তি প্রযুক্তির বিরুদ্ধে নয়, আপত্তি হচ্ছে জোরপূর্বক বাস্তবায়ন, অতিরিক্ত চার্জ আদায় এবং সরকারি নির্দেশনা অমান্য করার বিরুদ্ধে।’

মামলার আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, ‘মামলায় প্রিপেইড মিটার স্থাপনের চলমান কার্যক্রম বন্ধ, জোরপূর্বক পোস্টপেইড মিটার অপসারণে নিষেধাজ্ঞা, সরকারি নির্দেশনা অনুসারে কার্যক্রম পরিচালনা এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।’

নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘মামলার বিষয়ে কিছু জানি না। মামলা করলে আইনগতভাবে মোকাবেলা করা হবে।’ 

যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে নবম শ্রেণির মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্যা (৩৫) নামের এক প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাভলু মোল্যা উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে। 

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ওই ছাত্রীর মা লাভলু মোল্যার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ পেয়ে লাভলু মোল্যাকে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।