• ই-পেপার

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে কাটা পড়ে তন্ময় বর্মণ আকাশ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মণ আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজারের তাপস বর্মণের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। নয় মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তিনি ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ছোট ভাই তমাল বর্মণ জানিয়েছেন, বড় ভাই তন্ময় সকালে গাজীপুরের নিজ বাসা চাকরি পরীক্ষার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকা পার হওয়ার সময় গতি কমে যায়। সে সময় চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

‘হ্যালো ডিসি’ অ্যাপে এক ক্লিকেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা

নিজস্ব প্রতিবেদক
‘হ্যালো ডিসি’ অ্যাপে এক ক্লিকেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা
সংগৃহীত ছবি

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরো সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।

প্রাথমিকভাবে এই অ্যাপটি থেকে ডাউনলোড করা যাবে৷ গুগল প্লে স্টোরে রিভিউ শেষে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে৷ এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে৷ এছাড়া  01961606060 নাম্বারটিতে সরাসরি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কল করা যাবে৷ 

জেলা প্রশাসন জানায়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকবে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা যাবে।

জানা গেছে, এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার এপোয়েন্ট পাওয়া যাবে, এনজিও এবং লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তা সহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে৷

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই 'হ্যালো ডিসি' অ্যাপ চালু করা হয়েছে।’

এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে 'হ্যালো ডিসি' অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ জেলা প্রশাসনের সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ‘হ্যালো ডিসি‘’ অ্যাপ সেই প্রচেষ্টারই একটি কার্যকর উদাহরণ। তিনি এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরো বলেন, নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাপটি ধাপে ধাপে আরো সমৃদ্ধ করা হবে। ভবিষ্যতে নতুন সেবা সংযুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ভাগ্নি হাফছা (৮)। 

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহিন নতুন বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে ঘুমন্ত অবস্থায় ছিল, রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসি।

তিনি আরো বলেন, গ্যাসলাইন লিকেজ আগুন লাগতে পারে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাদের ভাগ্নি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের  অবস্থান আশঙ্কাজনক।

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।