• ই-পেপার

ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

ক্রীড়া ডেস্ক
উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

উরুগুয়েতে ফুটবল ক্লাব টাইগার্স সমর্থকদের বহনকারী একটি বাসে গুলি চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।

কনমেবল সুদামেরিকানা ২০২৬ টুর্নামেন্টের প্লে-অফে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উরুগুয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনাল আতিথ্য দেয় ক্লাব অ্যাটলেটিকো টিগ্রেকে। এটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি সুপরিচিত ক্লাব। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে টিগ্রের কাছে হেরে যায় নাসিওনাল।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে আর্জেন্টাইন সমর্থকবাহী বাস মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে গতিরোধ করে দুটি মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গুলি চালায়।

হামলায় টিগ্রে ক্লাবের এক সমর্থকের গুলি লাগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে উরুগুয়ের পুলিশ। ধারণা করা হচ্ছে, ম্যাচের পর প্রতিপক্ষ দলের কোনো উগ্র সমর্থক গোষ্ঠী এই  অতর্কিত হামলাটি চালিয়েছে।

আবার বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া প্রতিবেদক
আবার বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন
খালেদ মাহমুদ সুজন। ছবি: কালের কণ্ঠ

একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তিনি দায়িত্বে ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির। তার অধীনেই আসে দেশের ইতিহাসের অন্যতম সাফল্য।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সেই সাফল্যই আবার এতদিন পর বিসিবিতে ফেরার সুযোগ করে দিয়েছে খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে বোর্ডে ফেরাতে আগ্রহী ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। জাতীয় দলের হয়ে খেলা অনেক ক্রিকেটারের মেন্টরকে তৃণমূলে কাজে লাগানোর চিন্তা থেকে তামিম ফিরিয়েছেন সুজনকে। বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। 

বিষয়টি নিশ্চিত করে সুজন কালের কণ্ঠকে বলেছেন, 'হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে তামিমের সঙ্গে কথাবার্তা চলছিল। সম্প্রতি দুই বছরের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।'

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সুজন নিজের পছন্দের কাজে যুক্ত হতে পারার সন্তুষ্টিও প্রকাশ করেছেন, 'আমার কাজের জায়গা তো আসলে এটিই। ডেভেলপমেন্ট আর এজ গ্রুপের ক্রিকেটারদের নিয়েই আমার কোচিং জীবনের বেশিরভাগ সময় পার করেছি। বিসিবিতে ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলাম যখন, সাধ্যমত চষ্টো করেছি ওই পর্যায়ের ক্রিকেটারদের মান উন্নীত করতে। আমরা যুব বিশ্বকাপও জিতেছিলাম। বোর্ড থেকে বের হওয়ার পরও আমি কোচ হিসেবে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি বেশি। বিসিবির এজ গ্রুপ ক্রিকেটের পরামর্শক হওয়ার ব্যাপারটি আমার জন্য আদর্শই। আশা করছি এই দুই বছরে ভালো কিছুই করতে পারব।'

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সময় পরিচালক হিসেবে কাজ করার সময় গেম ডেভেলপমেন্টের দায়িত্বেই ছিলেন সুজন। পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক আসরে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।

তবে পরিচালক হিসেবে সুজনের 'বিশ্ব জয়ের' ব্যাপারটিই টেনেছে তামিমকে। তাই নির্বাচিত সভাপতি হওয়ার পরই তাকে আবার বিসিবিতে ফেরানোর উদ্যোগ নেন তামিম। এরই ধারাবাহিকতায় এই নিয়োগ।

আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

ক্রীড়া ডেস্ক
আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন
আর্জেন্টিনার মেসি ও স্পেনের লামিনে ইয়ামাল আবার মুখোমুখি হতে পারেন। ছবি : ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। তবে আর্জেন্টিনাকে ‘প্রতিশোধের’ জন্য খুব বেশি অপেক্ষা করতে না-ও হতে পারে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এ বছরের শেষ দিকে আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন। এবার মঞ্চ ফিনালিসিমা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।

আগের সূচি অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইলে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতারে তা আয়োজন সম্ভব হয়নি। 

কাতারে খেলা না হলে কোথায় হবে, তা নিয়ে পরবর্তীতে একমত হতে পারেনি ফিনালিসিমা সংশ্লিষ্ট পক্ষগুলো। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু বিবেচনায় ছিল, আর্জেন্টিনা ভেন্যু হিসেবে চেয়েছিল বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। কিন্তু শেষ পর্যন্ত সবাই ঐক মত্যে পৌঁছাতে পারেনি। 

তবে এখন নতুন করে বছরের শেষ দিকে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের আরেকটি লড়াই দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা।

এখনো ম্যাচের তারিখ, ভেন্যু কিংবা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। কনমেবল, উয়েফা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই সবকিছু নিশ্চিত হবে।

তবে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ের মধ্যেই ম্যাচটি হতে পারে।

নিউ জার্সিতে গত রবিবার ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। 

বিশ্বকাপ জিতে নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার পেলেন গাভি ও রুইজ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতে নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার পেলেন গাভি ও রুইজ

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত স্পেন জাতীয় ফুটবল দল। পেয়েছে বিশাল সংবর্ধনা। তারপর খেলোয়াড়রা ফিরেছেন নিজ নিজ শহরে। স্পেন জাতীয় ফুটবল দলের তারকা গাভি এবং ফাবিয়ান রুইজ নিজ শহরে ফিরে পেয়েছেন এক অভিনব উপহার। তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে দুজনকে।

ইএসপিএন এফসির প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জুলাই স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের লস পালাসিওস ই ভিলাফ্রাঙ্কা নামক ছোট শহরে এই দুই বিশ্বজয়ী তারকাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বার্সেলোনার মিডফিল্ডার গাভি উপহার হিসেবে ৬৮.৫ কেজি টমেটো পেয়েছেন। পিএসজির মিডফিল্ডার তার ওজনের সমান ৮৪.৫ কেজি টমেটো পেয়েছেন।

লস পালাসিওস শহরটি অত্যন্ত সুস্বাদু এবং উন্নতমানের টমেটো উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী স্থানীয় কোনো ব্যক্তি বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় কোনো সাফল্য অর্জন করলে তাকে এই ‘বম্বন কলোরাডো’  নামের বিখ্যাত টমেটো দিয়ে সম্মানিত করা হয়।

বিশ্বকাপজয়ী দুই খেলোয়াড়ের সম্মানে শহরের দুটি নগর ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তাদের নামে রেখেছে। এ ছাড়া স্থানীয় ফুটবল কিংবদন্তি হেসুস নাভাসের সম্মানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে নগর প্রশাসন।