• ই-পেপার

তায়কোয়ান্দো ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি

আত্মরক্ষামূলক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান শায়রুলের

একনজরে আজকের কালের কণ্ঠ (১৯ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৯ জুলাই)
ডিজিটাল সেবায় প্রতারণার ফাঁদ

ডিজিটাল সেবায় প্রতারণার ফাঁদ

দেশে সাইবার অপরাধ বাড়ছে। বিস্তৃত হচ্ছে প্রতারণার ফাঁদ। এসব ঘটনার ৯৭ শতাংশ শিকার নারী ও শিশু। এ ক্ষেত্রে মূল...

 

মেসির সুরের শেষ অধ্যায়

মেসির সুরের শেষ অধ্যায়

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির শেষ সুর বেজে উঠবে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই মাঠেই একদিন ব্রুস...

 

প্রশাসনে চলছে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি

প্রশাসনে চলছে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি

প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। ব্যক্তিগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিকে নিয়োগ ও...

 

স্থানীয় নির্বাচনে ‘একক’ প্রার্থী নির্ধারণে নির্দেশনা বিএনপির

স্থানীয় নির্বাচনে ‘একক’ প্রার্থী নির্ধারণে নির্দেশনা বিএনপির

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ে দল গোছানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দলের...

 

জনপ্রত্যাশা পূরণই সর্বোচ্চ অগ্রাধিকার

জনপ্রত্যাশা পূরণই সর্বোচ্চ অগ্রাধিকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দীআমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

 

বন্যা প্রতিরোধে ‘মহৌষধ’ নেই, টেকসই বাঁধ ও পানি নিষ্কাশনে জোর

বন্যা প্রতিরোধে ‘মহৌষধ’ নেই, টেকসই বাঁধ ও পানি নিষ্কাশনে জোর

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা মোকাবেলায় বিশ্বের কোথাও স্থায়ী সমাধানের কোনো মহৌষধ আবিষ্কার হয়নি বলে মন্তব্য করেছেন...

 

বাংলাদেশ-চীন সম্পর্ক এখন নতুন উচ্চতায় : ফখরুল

বাংলাদেশ-চীন সম্পর্ক এখন নতুন উচ্চতায় : ফখরুল

বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দুই...

 

চরাঞ্চলের শিশুরা তাই দল বেঁধে খেলায় মেতে ওঠে

চরাঞ্চলের শিশুরা তাই দল বেঁধে খেলায় মেতে ওঠে

  

 

বন্যায় ভেসে গেছে স্বপ্ন, ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

বন্যায় ভেসে গেছে স্বপ্ন, ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সাদেক পোলট্রি ফার্মের দেড় হাজার মুরগি মারা গেছে। নিঃস্ব হয়ে...

 

উত্তর ও উত্তর-পূর্বে নদ-নদীর পানি বাড়ছে

উত্তর ও উত্তর-পূর্বে নদ-নদীর পানি বাড়ছে

ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বে বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।...

 

হুমায়ূন আহমেদ এখনো অপ্রতিদ্বন্দ্বী

হুমায়ূন আহমেদ এখনো অপ্রতিদ্বন্দ্বী

জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের অন্য রকম একটা হাহাকার ছিল মৃত্যু নিয়ে। সেটা তাঁর লেখালেখিতে প্রায়ই উঠে আসত।...

 

ডগ স্কোয়াড থেকে ডার্ক ওয়েব ডিএনসির হাতে নতুন ক্ষমতা

ডগ স্কোয়াড থেকে ডার্ক ওয়েব ডিএনসির হাতে নতুন ক্ষমতা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দেশের আইনগত কাঠামোকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে সরকার মাদকদ্রব্য...

 

হত্যার শর্তে জেল থেকে খুনিদের জামিনে বের করা হয়েছিল

হত্যার শর্তে জেল থেকে খুনিদের জামিনে বের করা হয়েছিল

ভাড়াটে খুনিদের হাতেই খুন হন বিএনপির কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর (৫৮)। হত্যাকাণ্ডের...

 

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কাল দায়িত্ব নিচ্ছেন বার্নহ্যাম

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কাল দায়িত্ব নিচ্ছেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত...

 

হামে আরো চার শিশুর মৃত্যু

হামে আরো চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চার শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। এর...

 

টি-টোয়েন্টি সিরিজ কার?

টি-টোয়েন্টি সিরিজ কার?

জিম্বাবুয়ে সফরে গিয়ে এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও শুরু...

 

মহাসংকটে বিশ্ব অর্থনীতি

মহাসংকটে বিশ্ব অর্থনীতি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশ্ববাণিজ্যের জন্য...

 

হরমুজের বিকল্প চালুর উদ্যোগ ইরাকের

হরমুজের বিকল্প চালুর উদ্যোগ ইরাকের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল...

 

অনশনরত ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

অনশনরত ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০ দিন ধরে অনশনরত ভারতীয় সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে তাঁর প্রতিবাদস্থল...

 

গৃহবন্দি বলসোনারোর সঙ্গে ৩০ দিন কেউ দেখা করতে পারবেন না

গৃহবন্দি বলসোনারোর সঙ্গে ৩০ দিন কেউ দেখা করতে পারবেন না

গৃহবন্দি অবস্থায় থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে আগামী ৩০ দিন কেউ সাক্ষাৎ করতে পারবেন না।...

 

আলোচনায় স্থান পায়নি বাণিজ্য চুক্তিসহ গুরুত্বপূর্ণ অনেক ইস্যু

আলোচনায় স্থান পায়নি বাণিজ্য চুক্তিসহ গুরুত্বপূর্ণ অনেক ইস্যু

বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত আইন প্রণয়নের মাধ্যমে চলতি জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বর্তমান সরকারের প্রথম...

 

বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে

বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে

বিশ্বের কয়েক শ কোটি মানুষের চোখ এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিবদ্ধ। আমাদের সময় অনুযায়ী...

 

শিশু-কিশোরদের মানসিক সুস্থতায় নজর দিন

শিশু-কিশোরদের মানসিক সুস্থতায় নজর দিন

সাধারণত পরিণত বয়সে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা গেলেও এখন শিশু-কিশোরদের মধ্যে এ প্রবণতা বেড়েই চলছে। কারো...

 

ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না : শিক্ষামন্ত্রী

ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল...

 

পলিথিন ও জলাবদ্ধতা

পলিথিন ও জলাবদ্ধতা

সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। লাখো...

 

প্রতিবন্ধী তুহিনের পাশে বসুন্ধরা শুভসংঘ

প্রতিবন্ধী তুহিনের পাশে বসুন্ধরা শুভসংঘ

জয়পুরহাটে শারীরিক প্রতিবন্ধী যুবক তুহিনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ, রূপগঞ্জে এতিম শিশুদের জন্য...

 

পরিবারের জন্য খরচ করার আদব ও উপকারিতা

পরিবারের জন্য খরচ করার আদব ও উপকারিতা

প্রতিটি মানুষকেই তার পরিবার-পরিজনের যত্ন নিতে হয়। তাদের ভরণ-পোষণ ও আনুষঙ্গিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে...

 

সকালের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ফাইল ছবি

দেশের ৮ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু আজ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। 

গতকাল শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিত্সা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। টাইগার লাইটনিং ২৬ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই মহড়ার লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরো শক্তিশালী করা, সামরিক প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইগার লাইটনিং প্রথম শুরু হয় ২০১৭ সালে। কভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। মহড়ার শেষ পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।

বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। এই পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।