• ই-পেপার

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন

  • কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভা অনুষ্ঠিত

৪ বিভাগে বন্যার পূর্বাভাস, থাকবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
৪ বিভাগে বন্যার পূর্বাভাস, থাকবে বৃষ্টি
ফাইল ছবি

দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি রয়েছে। পার্বত্য অঞ্চলসহ কক্সবাজারে পাহাড়ধসে গত তিন দিনে মারা গেছে কয়েকজন। আজও সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তবে এখনই থামছে না বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আরো কয়েকদিন থাকতে পারে। একই সঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের চার বিভাগের কোনো কোনো জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে।

যেসব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

বান্দরবানের সাঙ্গু নদী, সাতামুহুরি নদী লামা (কক্সবাজার), মনু নদীর মৌলভীবাজার স্টেশনে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এ ছাড়া হবিগঞ্জের খোয়াই নদী, মৌলভীবাজারের ধলাই, সুনামগঞ্জের কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

বন্যা সতর্কতা

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাভামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। 
অপরদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার
ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোন, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

আগামী তিন দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা জবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার ভিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়াও আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বুদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

আগামী দুই দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, ভারতের উত্তর পশ্চিম মধ্য প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

জাতীয় সংসদের অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের অধিবেশন শুরু
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

সুফি নৃত্য ‘দিলনাওয়াজ’ দেখে প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক
সুফি নৃত্য ‘দিলনাওয়াজ’ দেখে প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

সুফি নৃত্যানুষ্ঠান ‘দিলনাওয়াজ’ উপভোগ করে এর ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি তুলে ধরেছেন।

বুধবার রাজধানীতে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’ আয়োজিত সুফি নৃত্যানুষ্ঠান ‘দিলনাওয়াজ’-এ উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে দিনেশ ত্রিবেদী অংশগ্রহণকারী সব শিল্পীকে আন্তরিক প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করছে। এ ধরনের আয়োজন দুই দেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বন্ধনকে আরো গভীর করবে।

‘দিলনাওয়াজ’ রচনা করেছেন কলকাতার রাহাত আরা বেগম। এর সংগীত পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক রতুল শঙ্কর ঘোষ। আয়োজকদের মতে, এই প্রযোজনা বাংলাদেশ ও ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের শিল্প-ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন।

২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

টানা ২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং সর্বশেষ মালদ্বীপ যাবেন। শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 

জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমে নিউ ইয়র্কে যাবেন। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবেন। নিউ ইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন। এরপর তিনি যাবেন মালদ্বীপ। 

এদিকে আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।