• ই-পেপার

ঋতুস্রাবের সময় ৯ ঘণ্টা গাড়িতে আটকা অভিনেত্রী!

প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন—এ খবর প্রকাশ্যে আসে চলতি বছরের এপ্রিলে। এরপর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তার নতুন উপস্থিতি ঘিরে। এবার একটি নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প।

প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতিতে যাননি দীপিকা। গর্ভাবস্থাতেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। এবার একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

ভিডিওতে দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের। গর্ভাবস্থাতেও তার কর্মস্পৃহা এবং সৌন্দর্যের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ তাকে ‘সুপারমম’ বলেও অভিহিত করেছেন।

Deepika Baby Bump: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা দীপিকা! নতুন বিজ্ঞাপনে বেবি  বাম্পে নজর কাড়ল দুয়ার মাম্মা | Hindustan Times Bangla

জানা গেছে, অন্তঃসত্ত্বার চার মাসের সময় বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের পর একজন লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ আরেকজনের মন্তব্য, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’

চলতি বছরের এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি ও তার স্বামী রণবীর সিং। পরে জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দীপিকা। 

সেই ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে দেখা যায় একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর নিশ্চিত করেন এই তারকা দম্পতি।

দীপিকার সেই ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বয়ে যায়। সহকর্মী অভিনেত্রী ভূমি পেডনেকার ‘অভিনন্দন’ জানিয়ে মন্তব্য করেন। অভিনেত্রী সামান্থাও একাধিক হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।

লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক
লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী
সংগৃহীত ছবি

একটি লাচ্ছির দোকানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় সমালোচনা। 

অভিযোগ ওঠে, ক্যামেরার সামনে স্থানীয় লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তিনি সেটি পান করেননি। তবে এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী।

বিতর্কের সূত্রপাত ভারতের বারাণসীর একটি জনপ্রিয় লস্যির দোকানে ভাগ্যশ্রীর সফরকে কেন্দ্র করে। সেখানে তিনি একটি ভিডিওতে দোকানের লস্যির প্রশংসা করেন। পরে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ওই ক্লিপে দাবি করা হয়, বেশি চিনি ও ফ্যাট থাকার কারণে অভিনেত্রী লাচ্ছি পান করা থেকে বিরত ছিলেন। এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রলিং।

এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ভাগ্যশ্রী বলেন, আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না?

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, ভুয়া জিনিস আসলে সেই ভিডিও, যেখানে অর্ধেক তথ্য দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

অভিনেত্রীর দাবি, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পুরো ঘটনা না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ভাগ্যশ্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে পুরো ভিডিও প্রকাশের দাবি তুলেছেন।

মাকড়সার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

বিনোদন ডেস্ক
মাকড়সার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা
সংগৃহীত ছবি

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজেশ শর্মার শারীরিক অবস্থার খোঁজ রাখতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। 

সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা বলেন, ‘ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনো বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।’

জানা গেছে, ঘটনার সময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছিলেন রাজেশ শর্মা। জঙ্গলের ভেতরে একটি লোকেশনে শুটিং চলছিল। শটের বিরতিতে টেকনিশিয়ানদের সঙ্গে চা খেতে যান তিনি।

সেখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বলে তাকে সতর্ক করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি বলে জানা যায়। পরে জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়। এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে তার শরীরে। এখনো তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।

রাজেশ শর্মা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের পাশেই রয়েছেন।

প্রকাশ্যে এলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে এলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক
সংগৃহীত ছবি

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। একই সঙ্গে নির্মাতারা জানিয়েছেন ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখও। সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্য পুনর্নির্মাণ করতে দেখা যায় রাজকুমার রাওকে। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উল্লাস করার সেই মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচিত হয়।

ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’

সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য ধারণের জন্য পুরো ইউনিট লন্ডনে যাবে। সেখানকার কাজ শেষ করে আবারও কলকাতায় ফিরবে টিম, যেখানে হবে পরবর্তী ধাপের শুটিং।

সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যদের চরিত্রে অভিনয় করছেন একাধিক জনপ্রিয় বাংলা অভিনেতা। তাঁর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির চরিত্রে অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু। 

অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া মানিকতলাকে।

এদিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার রাও। শুটিংয়ের ফাঁকে কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। ফলে সিনেমাটি ঘিরে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের প্রত্যাশা দিন দিন আরও বাড়ছে।