• ই-পেপার

দেশে পৌঁছেছে জয়নুল হক সিকদারের মরদেহ

  • ০ রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার শরীয়তপুরে দাফন

যেমন থাকতে পারে আগামী ৫ দিনের আবহাওয়া

অনলাইন ডেস্ক
যেমন থাকতে পারে আগামী ৫ দিনের আবহাওয়া
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার (৬ জুন) সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব পূর্বাভাস জানানো হয়েছে। সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (৭ জুন) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন (৮ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন (৯ জুন) ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পঞ্চম দিন (১০ জুন) রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রকল্পে নাগরিকরা কতটুক উপকৃত হচ্ছেন মূল্যায়ন প্রয়োজন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকল্পে নাগরিকরা কতটুক উপকৃত হচ্ছেন মূল্যায়ন প্রয়োজন: মির্জা ফখরুল

কোটি টাকার প্রকল্পে মানুষ কতটুকু উপকৃত হচ্ছেন তার মূল্যায়ন করা দরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন নগর নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরো গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না। যারা নীতিনির্ধারণ করছেন, ঢাকা শহর পরিচালনা করছেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তাদেরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ বেশিদিন যেন বাঁচতে পারে সেজন্য দূষণমুক্ত অক্সিজেন নিশ্চিত করা এবং বাসযোগ্য শহর গড়ে তোলার আন্দোলন প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, আপনি ঘর থেকে বের হলেই যে অক্সিজেন গ্রহণ করেন, সেটাও দূষিত। আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি : পিএমও

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায়ে ও কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি ও এর সফল বাস্তবায়নের রূপরেখা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

বৈঠকে দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

অক্টোবরে অনুষ্ঠিত হবে বে অব বেঙ্গল সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবরে অনুষ্ঠিত হবে বে অব বেঙ্গল সম্মেলন

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফরম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩-৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ আসরে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক সংস্থা সিজিএস এ তথ্য জানিয়েছে। 

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং রাষ্ট্র ও সমাজে আস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সামনে রেখেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘FRAGMENTS FRONTIERS FUTURES’ (ভাঙন, নতুন দিগন্ত, আগামী দিনের বিশ্ব) ও ‘Navigating Power, Technology and Trust in a World Rewritten’ (পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা)। 

আয়োজক সংস্থা সিজিএস জানিয়েছে, বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রায় ১০০০ প্রতিনিধি এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন। ফলে তা বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপের আসরে পরিণত হবে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকবে উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ সাক্ষাৎকারভিত্তিক সেশন, ফায়ারসাইড কনভারসেশন এবং একটি বিশেষ ইয়াং লিডার্স ফোরাম।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে- আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগর অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব।

এবারের সম্মেলন পাঁচটি প্রধান থিম্যাটিক স্তম্ভকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। তা হলো- এক.  পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি : ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা। দুই. প্রযুক্তির নতুন দিগন্ত : কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা। তিন. অর্থনীতির নতুন ভূগোল : বাণিজ্য, সংযোগ ও প্রবৃদ্ধির নতুন বাস্তবতা। চার. জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানব নিরাপত্তা। পাঁচ. আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ। 

সিজিএস আরো জানিয়েছে, সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ, বে অব বেঙ্গল লেকচার, উচ্চ পর্যায়ের লিডারশিপ ফোরাম এবং সম্মেলনের অন্যতম স্বাক্ষরধর্মী অধিবেশন ‘Why the Bay Matters to the World’ (বঙ্গোপসাগর : ভূরাজনীতি, সংযোগ ও ভবিষ্যতের নতুন কেন্দ্র)।

প্রতিষ্ঠার পর থেকে বে অব বেঙ্গল কনভারসেশন সরকার, কূটনীতি, নিরাপত্তা, ব্যবসা, গবেষণা, গণমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফরম হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতিনির্ধারক, চিন্তাবিদ, গবেষক, উদ্যোক্তা এবং তরুণ নেতারা এই প্ল্যাটফরমে অংশগ্রহণ করে সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করে থাকেন।

বর্তমান সময়ে বঙ্গোপসাগর অঞ্চল আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য, সংযোগ, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং ইন্দো-প্যাসিফিক কৌশলগত বাস্তবতায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সংযোগস্থল হিসেবে বঙ্গোপসাগরের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

আয়োজকদের আশা, বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ এই অঞ্চলের ভবিষ্যৎ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিবর্তনের গতিপ্রকৃতি নিয়ে আরো গভীর ও ফলপ্রসূ আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশে পৌঁছেছে জয়নুল হক সিকদারের মরদেহ | কালের কণ্ঠ