• ই-পেপার

কনস্টেবল সাইদুলের করুণ বার্তা

‘বাইরে আগুন ভেতরে ছাই, এটাই আমার জীবন’

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নতুন কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬–এ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে আজাদ, কার্য নির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড.এ কে এম গুলজার হোসেন খান, কার্য নির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড, ফরিদুল ইসলাম।

কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান (মিঠু)সিনিয়র সহসভাপতি হয়েছেন শিকদার রাশেদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. অহিদুজ্জামান (পিপিএম)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম ( মিলন)এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব কুমার রায়।

এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং ১২ জন কার্যনির্বাহী সদস্যসহ মোট ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠনটির নব নির্বাচিত যুগ্ম সাধারণত সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) বলেন, এটা একটি অরাজনৈতিক ও অলাভ জনক সামাজিক সংগঠন। এই সংগঠন দ্বারা নড়াইলের সকল শ্রেনী পেশার মানুষকে কল্যান মূলোক কাজে সহায়তা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে নড়াইল জেলা সমতি ( ঢাকাা) অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

অনলাইন ডেস্ক
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সহ-সভাপতি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ও মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ও ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (স্টার নিউজ) নির্বাচিত হন। প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট) এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ), শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্ট নিউজ) ও মো. আবু তাহের (দৈনিক প্রভাত) এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ) নির্বাচিত হন।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

অনলাইন ডেস্ক
ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

রাজধানী ঢাকায় একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোনো মার্কেটে যাবেন। যদিও সেই মার্কেট খোলা আছে কি-না, তা হয়তো জানা নেই।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, শপিংমল ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।