কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ও মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ও ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (স্টার নিউজ) নির্বাচিত হন। প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট) এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ), শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্ট নিউজ) ও মো. আবু তাহের (দৈনিক প্রভাত) এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ) নির্বাচিত হন।
নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।






