• ই-পেপার

বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহ সংবাদদাতা
ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহের কালিগঞ্জে থানার সামনে শাহারিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। 

আহতদের মধ্যে শাহারিয়ার আলম সোহাগ দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির জেলা প্রতিনিধি  

সাংবাদিক মিশন আলী বলেন, তিনদিন আগে শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে অজ্ঞাত কয়েকজন যুবক। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আড়পাড়া এলাকার মিঠু ও ইয়াসিন নামের দুই যুবককে থানায় নিয়ে আসেন পুলিশ।

এরপর রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী থানায় আসে পুলিশের সঙ্গে কথা বলার জন্য। এ সময় ওসি জেল্লাল হোসেন কৃষকদলের বহিষ্কৃত নেতা জালাল উদ্দিন ও শাহিন লস্করকে ফোন দিয়ে থানায় ডেকে আনেন। 

এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যার। সে সময় যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতাকর্মী থানায় আসা নারীদের ওপর হামলা করে। এ হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ভিডিও করতে নিষেধ করেন। 

ভুক্তভোগী এ সাংবাদিক আরও বলেন, কৃষকদল নেতা জালাল উদ্দিন বিএনপিদের কোনো ভিডিও করা যাবে না বলে হুমকি দেওয়ার পর তার নেতৃত্বে হাসান, টিটো এবং রবিউল আমাকে মারধর করে।

হামলায় শিকার অপর সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ বলেন, ‘হামলার পর ওসি তাকে গ্রেফতার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসি জালাল, শাহীন লস্করসহ কয়েকজনকে ডেকে এনে হামলার ঘটনা ঘটিয়েছেন। 

এ বিষয়ে কৃষকদল নেতা জালাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পৌর এলাকার আড়পাড়া গ্রাম থেকে মাদক মামলার আসামি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে ওই গ্রামের নারী ও পুরুষরা থানা ঘেরাও করার চেষ্টা করে। 

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে : হুইপ দুলু

অনলাইন ডেস্ক
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে : হুইপ দুলু
সংগৃহীত ছবি

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ শুরু করেছিল। যে বিজয় আমরা অর্জন করেছিলাম তা ৫৫ বছরেও তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এতে গণতন্ত্রের পূর্ণতা পেয়েছে।

শুক্রবার বিকেলে নাটোরে ভাঙ্গন এলাকায় বন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, জেলা বিএনপির  আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
 

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে আবির হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের তহশিলদার তেমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবির হোসেন প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় আবির বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেধাবী এ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার
কারিমা বেগম

টঙ্গীর কুখ্যাত মাদক পল্লী কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কারিমা টঙ্গীর ডজনখানেক শীর্ষ মাদক কারবারির একজন। 

গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে পাঠায়। 

পুলিশ জানায়, কেরানীরটেক মাদক বস্তি থেকে কারিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। মাদকের ব্যবসা করে একাধিক বহুতল ভবনসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি পুলিশের ওপর কারিমার নেতৃত্বে হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।