• ই-পেপার

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

অনলাইন ডেস্ক
ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

রাজধানী ঢাকায় একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোনো মার্কেটে যাবেন। যদিও সেই মার্কেট খোলা আছে কি-না, তা হয়তো জানা নেই।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, শপিংমল ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

ড্রেনে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী, ২৫ ঘণ্টা পর মিলল মরদেহ

অনলাইন ডেস্ক
ড্রেনে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী, ২৫ ঘণ্টা পর মিলল মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলন শেখ (৩৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে ওই এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলার ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মিলন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। বেলা ১টার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।

কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করার পর সুরতহাল শেষ করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অবশেষে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘ঘনিষ্ঠ সহযোগী’ বাপ্পি

নিজস্ব প্রতিবেদক
অবশেষে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘ঘনিষ্ঠ সহযোগী’ বাপ্পি
তানিম রেজা বাপ্পি। সংগৃহীত ছবি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী (দ্বিতীয় প্রধান) হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মতিঝিল থানার পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য দেন। তিনি বলেন, মতিঝিল থানার পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, টিটিপাড়া ও কমলাপুর এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ইসমাইল হোসেনকে লক্ষ্য করে গুলির ঘটনার তদন্তে তানিম রেজা বাপ্পির নাম এসেছে।

তার সঙ্গে শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন কৌশলে পলাতক ছিলেন।

বাপ্পি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রতর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জানিয়ে পুলিশ বলছে, সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ বলছে, বিভিন্ন থানায় বাপ্পির নাম উল্লেখ করে ৭টি মামলা রয়েছে। এর বাইরেও অনেক অপরাধের ঘটনায় বাপ্পির নাম এসেছে। বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় যেসব অপরাধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম এসেছে, সেখানে কোনো না কোনোভাবে তানিম রেজার সম্পৃক্ততা পাওয়া গেছে।