• ই-পেপার

অবশেষে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘ঘনিষ্ঠ সহযোগী’ বাপ্পি

ড্রেনে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী, ২৫ ঘণ্টা পর মিলল মরদেহ

অনলাইন ডেস্ক
ড্রেনে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী, ২৫ ঘণ্টা পর মিলল মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলন শেখ (৩৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে ওই এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলার ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মিলন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। বেলা ১টার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।

কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করার পর সুরতহাল শেষ করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় ঢাবি ক্লাবে বড় পর্দার আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় ঢাবি ক্লাবে বড় পর্দার আয়োজন
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব। আগামী ১৯ জুলাই (রবিবার) দিবাগত রাত ১টায় ক্লাব প্রাঙ্গণে ম্যাচটি উপভোগ করতে পারবেন ক্লাবের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ক্লাবের কার্যকর কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্যদের উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়। সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন আরো আনন্দময় ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে কেউ অনৈতিক কাজ করতে চাইলে ব্যবস্থা নেব : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে কেউ অনৈতিক কাজ করতে চাইলে ব্যবস্থা নেব : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হাসপাতাল থাকবে হাসপাতালে মতো। আর সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর পাশে থাকবে।

আজ শুক্রবার বিকালে রাজধানীর শেওড়াপাড়ায় হাসপাতালটির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রশাসক আরো বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে।

দল-মত-নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতালে সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন। 

এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এলাকার জনগণ যেন দ্রুত ও সঠিক চিকিৎসা পায় সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান প্রশাসক। 

এসময় তিনি হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় কর্মরত নাগরিক প্লাটফর্ম ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে গঠিত কমিটিতে আমিনুর রসুল সভাপতি ও সাকিলা পারভিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর হুমায়ুন রোডে ‘লিডার্স’ কার্যালয়ে আমিনুর রসুলের সভাপতিত্বে সাধারণ সভায় ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠিত হয়। এর মধ্যে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নির্বাহী কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি ছাড়াও আছেন সাধারণ সম্পাদক মোহন কুমার মণ্ডল (সাচিবিক দায়িত্বে), গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক রায়হান ফেরদৌস, যুব প্রতিনিধি শ্রুতি রানী দে এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম।

এছাড়া উপদেষ্টা কমিটিতে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং উন্নয়নকর্মী সৈয়দা শামীমা সুলতানা।

নবনির্বাচিত সভাপতি আমিনুর রসুল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কমিটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসির পাশাপাশি মাঠপর্যায়ের মানুষের অধিকার রক্ষা এবং টেকসই জলবায়ু নীতি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে জলবায়ু অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।