দেশের প্রথম সুপারস্টোর ব্র্যান্ড আগোরা লিমিটেড আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘আগোরা মাছের মেলা’। মেলাটি চলবে ২৩ জুলাই পর্যন্ত।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো গ্রাহকদের জন্য নিরাপদ, টাটকা ও মানসম্মত মাছ সহজলভ্য করা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করা। মাছের মেলায় বিশেষ অফারে পাওয়া যাবে বিভিন্ন জনপ্রিয় মাছ, যেমন— রুই, কাতল, বড় পাবদা, ইলিশ, ট্যাংরা, টুনা, বড় তেলাপিয়া, কোরাল, বাগদা চিংড়ি ও রূপচাঁদা।
এই মাছের মেলার উদ্বোধন করেন মার্কেটিং ম্যানেজার মো. মাজহারুল ইসলাম ও পেরিশেবেল বিভাগের ম্যানেজার মো. আনিসুর রহমান এবং জোনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
আগোরা সবসময়ই গ্রাহকদের জন্য নিরাপদ খাদ্য, বিশ্বস্ত মান এবং আরামদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মাছের মেলার মাধ্যমে গ্রাহকরা বিশেষ মূল্য ছাড়, উন্নত মানের মাছ এবং আকর্ষণীয় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
এ ছাড়াও মেলায় অংশগ্রহণ করে আগোরার পক্ষ থেকে বেস্ট ইলেকট্রনিক্সের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
আগোরা পরিবার আপনাদের সবাইকে এই মাছের মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে।





