• ই-পেপার

প্রবল বর্ষণে দিল্লিতে ভবনধস, নিহত অন্তত ৪

এক বছর পর নিজ দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয়

অনলাইন ডেস্ক
এক বছর পর নিজ দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয়
সংগৃহীত ছবি

এক বছর পর পুশ ইনের শিকার ৪ ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন। ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত দিয়ে ওই চারজনকে ফেরত নেওয়া হয়।

গত বছরের জুনে অভিবাসী সন্দেহে ওই চারজনকে আসাম সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশে পাঠানোর পর থেকে তারা জেলে ছিলেন। ভুক্তভোগীরা হলেন বীরভূমের দানেশ শেখ, সুইটি বিবি ও তার দুই শিশুসন্তান।

দিল্লিতে ফেরির কাজ করতে গিয়ে গত বছরের ২২ জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন বীরভূম জেলার পাঁচজন। বাংলাভাষী হওয়ায় বাংলাদেশের নাগরিক সন্দেহে তাদের আটক করেছিল পুলিশ। এরপর দিল্লি থেকে আসাম সীমান্তে নিয়ে পুশ ইন করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীদের স্বজনরা আদালতের দ্বারস্থ হন। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

আদালতের নির্দেশে গত বছরের ডিসেম্বর মাসে ওই পাঁচজনের একজন সোনালী বিবি নিজের দেশে ফেরার সুযোগ পান। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু বাকি চারজন জেলে থাকেন। তাদেরকে বুধবার ফেরত নেওয়া হয়েছে। সুইটি বিবি বলেন,  ‘দেশে ফিরে ভালো লাগছে। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। গ্রামেই থাকব, আর বাইরে কাজ করতে যাব না।’

ইন্দোনেশিয়ার প্রামবানান মন্দির সংরক্ষণে ভারতের উদ্যোগ, উদ্বোধন করলেন মোদি-প্রাবোও

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার প্রামবানান মন্দির সংরক্ষণে ভারতের উদ্যোগ, উদ্বোধন করলেন মোদি-প্রাবোও
সংগৃহীত ছবি

ভারত ও ইন্দোনেশিয়া যৌথভাবে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রামবানান মন্দির সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্প শুরু করেছে। বুধবার ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) জানায়, এই ঐতিহাসিক মন্দির সংরক্ষণের দায়িত্ব পেয়ে তারা গর্বিত।

এএসআই এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তার বিশেষ অঞ্চলে অবস্থিত প্রামবানান মন্দির সংরক্ষণের কাজ ভারত-ইন্দোনেশিয়া যৌথ সংরক্ষণ উদ্যোগের আওতায় করা হবে। এই উদ্যোগ যৌথভাবে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সংস্থাটি জানায়, এই প্রকল্প শুধু একটি সংরক্ষণ উদ্যোগ নয়, বরং ভারত ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এএসআইর ভাষ্য অনুযায়ী, দুই দেশের যৌথ এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি তাদের অঙ্গীকারেরও প্রকাশ।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো যৌথভাবে প্রামবানান মন্দির সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মোদি প্রাচীন এই মন্দিরে প্রার্থনা করেন। পরে তিনি সেখানে কর্মরত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। মন্দির কমপ্লেক্সে দুই নেতা পৌঁছালে দুই দেশের জাতীয় পতাকা হাতে থাকা মানুষ তাদের স্বাগত জানান। এর আগে মোদি নিজের এক্স অ্যাকাউন্টে প্রামবানান মন্দিরের আকাশ থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি এটিকে 'মহিমান্বিত প্রামবানান মন্দির' বলে উল্লেখ করেন। মঙ্গলবার নরেন্দ্র মোদি ও প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর প্রামবানান মন্দিরে ভারতের সহায়তায় সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ পরিচালনার জন্য দুই দেশ একটি অভিপ্রায়পত্র বিনিময় করে। দুই নেতার আলোচনায় ভারত-ইন্দোনেশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরো শক্তিশালী করা এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। 

প্রামবানান ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি নবম শতকে নির্মিত হয় এবং ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। মন্দিরটি প্রধানত ভগবান শিবের উদ্দেশ্যে নির্মাণ করা হয়। এর কেন্দ্রে রয়েছে ৪৭ মিটার উঁচু শিব মন্দির। পাশাপাশি ভগবান বিষ্ণু ও ব্রহ্মার জন্যও আলাদা মন্দির রয়েছে। তাদের বাহনের জন্যও পৃথক মন্দির নির্মাণ করা হয়েছে। এএসআই জানায়, পুরো প্রামবানান কমপ্লেক্সে মোট ২৪০টি মন্দির রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় অংশে শিব, বিষ্ণু ও ব্রহ্মার তিনটি প্রধান মন্দির এবং তাদের বাহনের জন্য আরো তিনটি মন্দির রয়েছে। মন্দিরের দেয়ালে সূক্ষ্ম পাথরের খোদাইয়ে রামায়ণসহ বিভিন্ন হিন্দু মহাকাব্যের দৃশ্য তুলে ধরা হয়েছে। এসব শিল্পকর্ম ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

ভারত ও ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের আশা, যৌথ এই সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রামবানান মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব আরো সুরক্ষিত হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে।
 

ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

অনলাইন ডেস্ক
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন
ছবি: রয়টার্স

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ সকালে ইরানের মাশহাদ শহরে সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে।

ইরাকের নাজাফ ও কারবালায় প্রত্যাশার চেয়ে বেশি মানুষ জড়ো হওয়ায় বুধবার জানাজার শোভাযাত্রা বিলম্বিত হয়।

খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের অনুষ্ঠান এখন স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় সকাল ১১টা) অনুষ্ঠিত হবে।

চীনের গুয়াংজিতে বন্যায় মৃত ৩৯, নিখোঁজ ৯

অনলাইন ডেস্ক
চীনের গুয়াংজিতে বন্যায় মৃত ৩৯, নিখোঁজ ৯
ছবি : রয়টার্স

দক্ষিণ চীনের গুয়াংজি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এখনও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মুষলধারে বৃষ্টি ও তীব্র বন্যায় গুয়াংজির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যেই একটি শক্তিশালী সুপার টাইফুন চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায়। ওই এলাকায় এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার ঘটনাস্থলে গিয়ে এএফপির সাংবাদিকরা দেখেন, বন্যার পানি নেমে গেলেও রাস্তা ও বাড়িঘর ঘন কাদায় ঢেকে আছে। নদীর অপর পারে আটকে পড়া মানুষের কাছে খাবার ও জরুরি সামগ্রী পৌঁছে দিতে উদ্ধারকারীরা বড় ড্রোন ব্যবহার করছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাঁধের ভেঙে পড়া অংশ দিয়ে প্রচণ্ড গতিতে পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে রাবার বোটে করে দুর্গত এলাকায় পৌঁছাচ্ছেন।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেদের বাড়িঘর পরিষ্কারের কাজ শুরু করেছেন। অনেককে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরাতে এক্সকাভেটর ব্যবহার করতেও দেখা গেছে।