• ই-পেপার

মাদরাসা শিক্ষা বোর্ড

সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না এলেই শাস্তি

ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের হাতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার হাতে এই পদক তুলে দেন।

পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এই পদক লাভ করেন অধ্যাপক ড. আবদুস সালাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রসংগত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন ও দূষণের উৎস শনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন।

জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রো-ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা-প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

জানা গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়

অনলাইন ডেস্ক
জানা গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে। এ কারণে ফল প্রকাশের কার্যক্রম পিছিয়েছে।

তবে বড় কোনো জটিলতা তৈরি না হলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বন্যা পরিস্থিতি

শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড

অনলাইন ডেস্ক
শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড
প্রতীকী ছবি/ এইআই দিয়ে তৈরি

চট্টগ্রাম বিভাগসহ দেশের অন্যগুলোর কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি এলাকাগুলোতে আগামী শনিবারের এইচএসসি ও সমমনা পরীক্ষার সিদ্ধান্ত আগামীকাল শুক্রবারের মধ্যে জানানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন তারা পরিস্থিতি পর্যাবেক্ষণ করছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি গণমাধ্যমকে জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) মাদরাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার গতকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

অনলাইন ডেস্ক
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বলেন, ‘বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত হয়নি। এ ছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।