• ই-পেপার

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস

এনবিআরের কাস্টমস বিভাগে ৪ সদস্য পদে রদবদল

অনলাইন ডেস্ক
এনবিআরের কাস্টমস বিভাগে ৪ সদস্য পদে রদবদল
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে রদবদল করা হয়েছে। যেখানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক দুটি আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশ অনুযায়ী কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনকে ভ্যাট নিরীক্ষা বিভাগে, সৈয়দ মুশফিকুর রহমানকে মূসক নিরীক্ষা থেকে শুল্ক ব্যবস্থাপনা ও আইটি বিভাগে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানকে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নতুন দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নতুন দৃষ্টান্ত

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের হলরুম, মঞ্চের ব্যাকড্রপসহ কোথাও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি। সরকারি আয়োজনে এ ধরনের উপস্থাপনাকে একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই ধারাবাহিক আজ প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি।

ওই পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না। সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা তৈরির সময় প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠান সম্পর্কে পরিষ্কার ধারণা পান।

নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

বাসস
নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন : ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিলের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন : ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

কুমিল্লার ‘বাঙ্গরা’ উপজেলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন : ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব) ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর) এবং ১০. টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপও অনুমোদন করা হয়েছে। 

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ ছাড়া জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়ে আন্তঃদেশীয় অপরাধীচক্র দমনে বিশ্বনেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দিচ্ছে বাংলাদেশ।

জাতিসংঘের ‌রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরো জোরালো, দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএনকপস ২০২৬-এ অংশ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধীচক্রগুলোর আন্তর্দেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ নিয়েছেন।