• ই-পেপার

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন ইসমাইল। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক রোহিঙ্গার যুবকের বিরুদ্ধে। এ সময় আরেক সন্তানকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। 

বুধবার (৮ জুলাই) রাতে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এহেছানুল হক (৩৮) পালিয়ে গেছেন।

নিহতরা হলেন, শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) চিকিৎসাধীন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে এহেছানুল হক ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে স্ত্রী সুফিয়া ও ছোট ছেলে শামীম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বাপ্পীকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালছে।’

চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড়ধসের ঘটনাটি ঘটে। 

নিহত এক শিশুর নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর শিশুর নাম মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। 

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুইজন শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।