• ই-পেপার

বিশ্বকাপ জিতলেই অবসরে যাব— স্প্যানিশ তরুণ তারকার চমকে দেওয়া ঘোষণা

ইয়ামালকে নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি

ক্রীড়া ডেস্ক
ইয়ামালকে নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি

বার্সেলোনার একটি দাতব্য ফটোশুটে ২০০৭ সালে মাত্র পাঁচ মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করেছিলেন মহাতারকা লিওনেল মেসি। প্রায় দুই দশক পর সেই ছবিই আবার আলোচনায়। কারণ এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো মাঠে প্রতিপক্ষ হতে যাচ্ছেন তারা। 

৩৯ বছর বয়সী মেসির সামনে আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল স্পেনকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন। এই ম্যাচের আগে নিউ ইয়র্কে সেই ঐতিহাসিক ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

মেসি বলেন, ‘সত্যি বলতে, ছবিটা একেবারে পাগলামির মতো। তখন ও শিশু ছিল, আমরা একসঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এটাই তো জীবন।’

ইয়ামালকে নিয়ে তিনি বলেন, ‘লামিন অসাধারণ প্রতিভাবান। আমি ওকে খুব কাছ থেকে অনুসরণ করি, কারণ ও এমন একটি ক্লাবে খেলে, যাকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। ওর সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন এবার সেটা ও করতে না পারে। আমি শুধু ওর জন্য শুভ কামনা জানাতে পারি।’ 

মেসি আরো বলেন, ‘কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ওর সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানেই বার্সেলোনার ভালো হওয়া। আর সত্যি বলতে, ওই ছবিটা আসলেই অবিশ্বাস্য—জীবন কত অদ্ভুত!’ 

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করলে তা নতুন করে আলোচনায় আসে।

ছবিগুলোর আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্র দিয়ারিও স্পোর্ট-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিগুলো তোলা হয়েছিল।

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

ক্রীড়া ডেস্ক
হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী (সিইও) ইশতিয়াক সাদেক। পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে, সেখানেই এই গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ হকি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই আইনের আওতায় নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, কটন গ্রুপের চেয়ারম্যান ও উষা ক্রীড়া চক্রের শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এলিট পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. রাফিউল হক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটিকে আদেশ জারির তারিখ থেকে তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ২৯ সদস্যের পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি:

হাসান মাহমুদ খান – সভাপতি

সাজেদ এ আদেল – সহ-সভাপতি

শাহীন মাহমুদ– সহ-সভাপতি

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অবঃ) – সহ-সভাপতি

সেলিম আহমেদ – সহ-সভাপতি

মোঃ রাফিউল হক – সহ-সভাপতি

ইশতিয়াক সাদেক – সাধারণ সম্পাদক

আরিফুল হক প্রিন্স – যুগ্ম সম্পাদক

মোঃ সরাফত মিয়া – যুগ্ম সম্পাদক

মিজানুর রহমান ডন – কোষাধ্যক্ষ

নাজিরুল ইসলাম নাজু – সদস্য

মোঃ ইউসুফ আলী – সদস্য

মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু – সদস্য

মাহবুব হারুন – সদস্য

রাসেল মাহমুদ জিমি – সদস্য

কামরুল ইসলাম কিসমত – সদস্য

আশরাফুল আলম বাবলু – সদস্য

মোস্তাফিজুর রহমান মামুন – সদস্য

মোঃ ফারুক আহমেদ – সদস্য

আবু ইয়াসিন মোঃ মাসুদ রানা – সদস্য

সাফায়েত হোসেন ডালিম – সদস্য

এ এন এম মামুন উর রশিদ – সদস্য

রাহুল কান্তি রায় – সদস্য

শাহিন হালিম ডন – সদস্য

মালিক আব্দুল্লাহ আল-আমিন সাদী – সদস্য

শফিকুল ইসলাম লিটু – সদস্য

নুর হোসাইন – সদস্য

বদরুল ইসলাম দিপু – সদস্য

মোঃ আকিল সিদ্দিক – সদস্য

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে রেফারিকে কড়া সতর্কবার্তা স্পেন কোচের

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে রেফারিকে কড়া সতর্কবার্তা স্পেন কোচের
ছবি : রয়টার্স

চলতি বিশ্বকাপে মাঠের ফুটবলে আর্জেন্টিনার দাপট যেমন দেখা গেছে, তেমনি রেফারিদের কাছ থেকে আলবিসেলেস্তেদের ‘বিশেষ সুবিধা’ পাওয়ার অভিযোগ ঘিরে বিতর্কও কম হয়নি। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে প্রকাশ্যেই পক্ষপাতের তির ছোঁড়েন। এমনকি বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশও জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

সেই বিতর্কের রেশ ধরেই হয়তো এবার মহাদেবলের আগে রেফারিং নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন স্পেনের মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে। আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের ফাইনাল লড়াইয়ে নামছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। স্প্যানিশ কোচের সাফ কথা, ম্যাচে নিয়মের কঠোর প্রয়োগ করতে হবে এই রেফারিকে।

স্প্যানিশ নারি দৈনিক ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’ 

তবে রেফারিদের প্রতি নিজের সম্পূর্ণ আস্থার কথাও জানাতে ভুলেননি তিনি, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন বড় ম্যাচে কিভাবে খেলতে হয়।’

মজার ব্যাপার হলো, আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিরেক্টর বা কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন এই লুইস দে লা ফুয়েন্তে। সেই পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এই ইউরোজয়ী কোচ জানান, ফাইনালে আর্জেন্টিনার কৌশল যা-ই হোক না কেন, স্পেনের মূল লক্ষ্য থাকবে নিজেদের চেনা ছন্দে খেলা।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবলকে আরো শক্তিশালী করা এবং সেটিকে আরো নিখুঁত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

একই সঙ্গে স্প্যানিশ ফুটবলারদের মাঠের ভেতরের উসকানি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে গুরু ফুয়েন্তে বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তবে আমাদের ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতোই খেলতে পছন্দ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’ 

‘রোনালদো সৌদি ক্লাবে খেলতে পারে, বিশ্বকাপে খেলার সামর্থ্য নেই’

ক্রীড়া ডেস্ক
‘রোনালদো সৌদি ক্লাবে খেলতে পারে, বিশ্বকাপে খেলার সামর্থ্য নেই’
ছবি : রয়টার্স

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন পুরো ফুটবল বিশ্ব বুঁদ, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি। ‘ফেনোমেনন’খ্যাত এই ব্রাজিলিয়ানের মতে, সিআরসেভেনের বর্তমান যে শারীরিক অবস্থা, তা আর বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের তীব্র প্রতিযোগিতায় খেলার উপযোগী নয়।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদেরও যে শারীরিক সক্ষমতা ফুরিয়ে আসে, সেটি মনে করিয়ে দিয়ে রোনালদো ফেনোমেনন বলেন, বয়সের অমোঘ প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্ট ধরা পড়ে। 

তিনি বলেন, ‘একটা সময় আপনার শরীরই আপনাকে বলে দেবে যে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্তিয়ানো ও নেইমার—দুজনই এখন তাদের ক্যারিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে শরীরের বিরুদ্ধে লড়াই করে জেতাটা ভীষণ কঠিন।’

পর্তুগিজ সম্রাটকে নিয়ে কিংবদন্তি আরো বলেন, ‘হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনো ওর আছে। কিন্তু বিশ্বকাপে খেলাটা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি কঠিন। কারণ সেখানকার প্রতিযোগিতার মান থাকে আকাশচুম্বী। ফুটবলের প্রতি আপনার যতই ভালোবাসা, আবেগ বা খেলার তীব্র ইচ্ছা থাকুক না কেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নেয় আপনার শরীরই। আমি নিজেও তো আর খেলি না, কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলার পরিকল্পনা করে, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।’ 

চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। আর সেই স্বপ্নভঙ্গের ম্যাচের মধ্য দিয়েই এবারের বিশ্বমঞ্চে শেষ হয় ৪১ বছর বয়সী রোনালদোর অভিযান। তবে আসর থেকে ছিটকে গেলেও আল-নাসরের এই ফরোয়ার্ড এখনো জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে ফুটবল মহলে জোর জল্পনা চলছে, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও হয়তো পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে এই গোলমেশিনকে।

এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন ক্রিস্টিয়ানো। যার মধ্যে দুটি ছিল গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে এবং পেনাল্টি থেকে বাকি একটি করেন শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। বুট জোড়া তুলে রাখার নির্দিষ্ট কোনো সময় এখনো ঠিক না করলেও, ক্রিস্তিয়ানোর চোখ এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করার দিকে।