• ই-পেপার

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে অবস্থানরত ও ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

আন্দালু এজেন্সির এক প্রতিবেদনে আরো বলা হয়, এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

ভিয়েতনামে বন্যায় নিহত ৪, নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক
ভিয়েতনামে বন্যায় নিহত ৪, নিখোঁজ ৪
সংগৃহীত ছবি

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় লাই চাউ প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত ৪ জন নিহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানায়, কয়েক দিনের টানা ভারি বৃষ্টির পর শুক্রবার ভোরে মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি নিখোঁজ রয়েছে আরো ৪ জন। এ ছাড়া আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানির সঙ্গে নেমে আসা লাল কাদায় পুরো গ্রাম ঢেকে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কের পাশে জমে রয়েছে বড় বড় পাথর ও গাছের গুঁড়ি।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২৩৮ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।

নরওয়েতে আগুনে শতাধিক বাড়ি পুড়ে ছাই, সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ

অনলাইন ডেস্ক
নরওয়েতে আগুনে শতাধিক বাড়ি পুড়ে ছাই, সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ
ছবি : রয়টার্স

দক্ষিণ নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউন হাউসে আগুনের সূত্রপাত হয়। আগুন পরে দ্রুত আশপাশের এলাকায় এবং কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। অসলো থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সারিবদ্ধ আবাসিক বাড়ির একটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন এবং শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পুলিশের মতে, এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। ড্রামেন শহরটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

আন্তর্জাতিক সন্ত্রাসীচক্রে পুলিশ, অবশেষে গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
আন্তর্জাতিক সন্ত্রাসীচক্রে পুলিশ, অবশেষে গ্রেপ্তার
ছবি : এনডিটিভি

ব্যাপারটা অনেকটা সিনেমার মতো। সিনেমায় দেখা যায়, কোনো সন্ত্রাসীচক্রের উত্থানের পেছনে পুলিশের কোনো অসৎ কর্মকর্তার হাত থাকে। অসৎ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী গ্যাংকে সহায়তা করেন বা গ্যাংয়ের সদস্য হয়ে যান।

সেই পুলিশ সদস্য সন্ত্রাসী গ্যাংকে গোপন তথ্য দেন, অভিযানের খবর আগেভাগে ফাঁস করে দেন বা সন্ত্রাসীদের হয়ে হুমকি দেন। বাস্তবে তেমন এক অসৎ পুলিশ কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে ভারতের পাঞ্জাবে। তার নাম গুরিন্দরজিৎ সিং নাগরা। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসীচক্রের সঙ্গে সম্পৃক্ততা ও চাঁদাবাজির অভিযোগ আনার পর প্রথমে তাকে বদলি করা হয়। প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

লরেন্স বিষ্ণোই গ্যাংসহ ভারতের বেশ কয়েকটি অপরাধীচক্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের নানা দেশে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক, অর্থ, অস্ত্র, মানবপাচারসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছিল।

আন্তর্জাতিক চক্রটিকে নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশ ‍মিলে ‘অপারেশন হার্ড বল’ নামে বিরল যৌথ অভিযান শুরু করে। দীর্ঘদিন গোপনে এসব গ্যাংয়ের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। 

গত ৭ জুলাই মার্কিন বিচার বিভাগ  লস অ্যাঞ্জেলেসের আদালত থেকে ৩টি চার্জশিট প্রকাশ করে, যেখানে মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগনামা প্রকাশের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে একযোগে ৫০টিরও বেশি স্থানে এক বিশাল ক্র্যাকডাউন চালানো হয়। অভিযানে ভারতভিত্তিক গ্যাংগুলোর ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা গুরিন্দরজিৎ সিং নাগরা সেই ৩৭ জনের একজন। অভিযোগ আসার সময় তিনি পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলার টাণ্ডা থানার স্টেশন হাউস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ আসার পর প্রথমে তাকে হোশিয়ারপুরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। শুক্রবার রাতে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

মার্কিন বিচার বিভাগের অভিযোগে বলা হয়, গুরিন্দরজিৎ সিং নাগরা পাঞ্জাবভিত্তিক ‘জগ্গু ভগবানপুরিয়া অর্গানাইজড ক্রাইম গ্রুপ’-এর সদস্য। গ্রুপের সদস্যরা তাকে তথ্য সরবরাহ করত। আর সে তথ্যের ভিত্তিতে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদা আদায় করতে গুরিন্দরজিৎ।

অভিযোগে বলা হয়, ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গুরলাল সিং লস অ্যাঞ্জেলেসের এক ভুক্তভোগীর তথ্য নাগরার কাছে সরবরাহ করেছিল। 

অভিযোগে আরো বলা হয়, গত জানুয়ারি মাসে পাঞ্জাবের টাণ্ডা থানা এলাকায় বলউইন্দর সিং নামে এক স্থানীয় ব্যবসায়ী খুন হন। সেই হত্যাকাণ্ডের তদন্তের সুযোগ নিয়ে নাগরা যুক্করাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী একটি পরিবারের কাছে ৪ কোটি রুপি চাঁদা দাবি করেন।

গুরিন্দরজিৎ হুমকি দেন, টাকা না দিলে ভারতে থাকা তাদের আত্মীয়দের এই খুনের মামলায় প্রধান আসামি হিসেবে ফাঁসিয়ে দেওয়া হবে। গুরিন্দরজিৎ এরই মধ্যে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১৬ লাখ রুপি আদায়ও করেছিল বলে অভিযোগ করা হয়।