• ই-পেপার

স্পিকারের চিঠি পাওয়ার পর গাজী নজরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা : ইসি

রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’

এ সময় সাংবাদিকরা বলেন, ‘বিষয়টি গুঞ্জন না, গণমাধ্যমে এসেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আর সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন এবং গুঞ্জন শুনছেন সেটা আমিও শুনেছি।
 

বালাইনাশক খাত আধুনিকায়নে ১৯ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক
বালাইনাশক খাত আধুনিকায়নে ১৯ সদস্যের কমিটি

বালাইনাশক খাতকে যুগোপযোগী করতে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা করে খাতটিকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।

এ ছাড়া কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির সদস্যরা বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ করবেন। প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের কো-অপ্ট করতে পারবে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ চারণ সাংস্কৃতিককেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ চারণ সাংস্কৃতিককেন্দ্রের
সংগৃহীত ছবি

ঝিনাইদহের প্রবেশমুখে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে জেলা প্রশাসনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার এবং ঝিনাইদহের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতামত উপেক্ষা করে একতরফাভাবে ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকেই উৎসাহিত করবে।

তারা আরো বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।

বিবৃতিতে জেলা প্রশাসনের প্রতি ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বর্তমান স্থানে যানজট ও জনদুর্ভোগ নিরসনের ব্যবস্থা গ্রহণ করে যথাযথ সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পূর্ণাঙ্গ অবয়ব সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক
আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট
সংগৃহীত ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে পাসপোর্টে। এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ বাদ দেওয়া হয়। নতুন সরকারি আদেশে পাসপোর্টে আবারও ফিরছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দেশের নাগরিকরা।

তবে শুধু শব্দবন্ধ নয়, ই-পাসপোর্টের ভিজ্যুয়াল পরিচয়ও বদলাচ্ছে। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস যুক্ত হচ্ছে পাসপোর্টে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ‘‘বিএনপি সরকার যদি পুরনো সেই প্রতীকগুলো, অর্থাৎ ‘ফ্যাসিবাদী প্রতীক’ ও ‘কর্তৃত্ববাদী প্রতীক’ মুছে, দূর করে বা বাদ দিয়ে আমাদের গণ-অভ্যুত্থানের শক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের মানুষের প্রতীকগুলো ব্যবহার করে, তাহলে অবশ্যই আমি এটিকে সাধুবাদ জানাই।’’

তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট প্রদান করা হবে।