• ই-পেপার

প্রধানমন্ত্রী

ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে

সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে তা অনুসরণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, ‘তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন’।

এ আয়াতের গভীর তাৎপর্য ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ‘নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ—আল্লাহর সব সৃষ্টিই মানুষের উপকারের জন্য।’

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে, প্রকৃতি থেকে শুধু সুবিধা নিলেই হবে না, এর সুরক্ষায় মানুষকেও এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, ‘আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যথানিয়মে প্রকৃতির সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের নৈতিক দায়িত্ব।’

বর্তমান যুগে বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গেই মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বেরই অংশ।’
 

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক
পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

২০২৪ সালের ৫ আগস্টের পর পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র‍্যাব-১৪ এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

বিস্তারিত আসছে...

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভায় দেশের বিভিন্ন অবকাঠামো, সড়ক, বন্দর, বিশ্ববিদ্যালয়, পানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ ও অধিগ্রহণের একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ধোপাতিতা মৌজায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার অপারেশনাল কার্যক্রম পরিচালনায় পন্টুন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য ১. ৪৪ একর জমি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য মাদারবাড়ী মৌজায় ০.১৮১ একর জমি, গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণে ১৩.৩৩ একর, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন সংযোগ সড়ক প্রশস্তকরণ, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে ৫.৬৮৮১ একর এবং চট্টগ্রাম ওয়াসার কালুরঘাট এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণ প্রকল্পের জন্য ৭৪.১১ একর জমি।

এ ছাড়া জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জেলার ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণসংক্রান্ত ১৪টি প্রস্তাবেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাংক-সমর্থিত ‘অ্যাকসেস-বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের আওতায় যশোরের বেনাপোল স্থলবন্দর সম্প্রসারণে ৫২.৭০ একর জমি অধিগ্রহণ, কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন মৌজায় মোট প্রায় ২৮.৬৮ একর জমি, হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্প, চট্টগ্রামের পটিয়া উপজেলায় বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, সিরাজগঞ্জের দুটি পৃথক সড়ক উন্নয়ন প্রকল্প এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সদর উপজেলার পাটধা ও রঘুনন্দনপুর মৌজায় ১০৩.৭৩ একর জমি অধিগ্রহণ।

এ ছাড়া জাইকার অর্থায়নে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডি) প্রকল্প, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প, সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন, দোহাজারী-রামু-কক্সবাজার-গুনদুম রেললাইন নির্মাণ এবং ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এসব অনুমোদনের মাধ্যমে দেশের যোগাযোগ, শিক্ষা, বন্দর, নগর ব্যবস্থাপনা এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরো গতিশীল হবে।

তিনি আরো বলেন, স্বচ্ছতার সঙ্গে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং জনগণের যেন কোনো অসন্তোষ না থাকে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ যেন ঠিক থাকে। কৃষি জমির যেন ক্ষতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন মন্ত্রী।

তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়ে তিনি ‘বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবেলায় যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। তিনি একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

মিসরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিসরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরো জোরদারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে‌ তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন।