• ই-পেপার

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক
সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে সরকারের দৃঢ় সংকল্পের কথা জানান। তিনি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অগ্রাধিকারের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ অঞ্চলের জনগণ বাস্তব সুফল পায়।

প্রতিমন্ত্রী আরো জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকার ও সিদ্ধান্তসমূহের সময়োপযোগী বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। তারা সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিয়ে এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

বাসস
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।

তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কে নতুন গতি এসেছে : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কে নতুন গতি এসেছে : রাষ্ট্রদূত
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কে নতুন গতি এসেছে বলে উল্লেখ করেছেন ঢাকায় মালয়েশিয়া রাষ্ট্রদূত শুহাদা ওসমান। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর বসুন্ধরায় দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। এ সময় তিনি পত্রিকাটির নিয়মিত আয়োজন ‘ফেস টু ফেস ডিপ্লোমেসি’ অনুষ্ঠানে অংশ নেন এবং সম্পাদকীয় বিভাগের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিন সকাল ১১টার দিকে কালের কণ্ঠ কার্যালয়ে পৌঁছালে ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলী ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় ডিজিটাল ইনচার্জ রাজীবুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এরপর সাইমন হোসাইন সাইফের সঞ্চালনায় ফেস টু ফেস ডিপ্লোমেসি’ অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতের সম্মানে ‘মোমেন্টো অব অনার’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন মালয়েশিয়া রাষ্ট্রদূত।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, উপসম্পাদক কাজী হাফিজ, মাসুদ রুমী, বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন, ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক (মাল্টিমিডিয়া) গাউস রহমান পিয়াসসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

রাষ্ট্রদূত শুহাদা ওসমান বলেন, ‘এটি গণমাধ্যমে আমার প্রথম ইন্টারভিউ। কালের কণ্ঠ আমাকে ইন্টারভিউ এর জন্য বলে, এবং আমি মনে করেছি এটা আমার জন্য ভালো সূযোগ। ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করবো, সে আশা রাখি।’

শুভেচ্ছা বক্তব্যে কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। আমার বিশ্বাস, এটি ছিল অত্যন্ত সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশিদের কাছে মালয়েশিয়ার একটি বিশেষ স্থান রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান ভূরাজনীতিতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা থাকলেও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে রয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন, সংযোগ, হালাল খাদ্যভিত্তিক সহযোগিতা, সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক। পর্যটনের জন্য মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে সম্পর্কে নতুন যে মাত্রা এসেছে, তা আগামী দিনগুলোতে আরো বিকশিত হবে বলে।’

এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সফর সফল করতে হাইকমিশনারের ভূমিকাও প্রশংসনীয়।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান এবং হাই কমিশন থেকে আগত বিশিষ্ট সহকর্মীবৃন্দকে কালের কণ্ঠে স্বাগত জানাই। আজ তাদের এখানে পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত।’

তিনি আরো বলেন, ‘আপনি যে সময় নিয়ে আমাদের কার্যালয় পরিদর্শন করেছেন, আমাদের কর্মক্ষেত্র দেখেছেন এবং আমাদের সম্পাদকীয় দলের সঙ্গে মতবিনিময় করেছেন, তাতে আমরা সত্যিই আনন্দিত।’

হায়দার আলী বলেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া সফর এই বন্ধনকে আরো উজ্জ্বল করেছে। তার প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়ে তিনি আমাদের অংশীদারত্বের প্রতি অপরিসীম গুরুত্বকে তুলে ধরেছেন। এই ঐতিহাসিক সফরের সাফল্য নিশ্চিত করতে আপনার ব্যক্তিগত নিষ্ঠা ও কৌশলগত প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’

তিনি বলেন, “আজ আমাদের ‘মুখোমুখি কূটনীতি’ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সূচনা পর্বের পর আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক তার ভাবনা তুলে ধরবেন এবং এরপর আপনি মূল বক্তব্য রাখবেন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি অর্থবহ আলোচনার প্রত্যাশায় আমরা রয়েছি।’

মন্ত্রী জানিয়েছেন

জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে

অনলাইন ডেস্ক
জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে
ফাইল ছবি

আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক মতবিনিময়ের সময় তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, রাশিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাতে আগামী আগস্টের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দিয়ে সরবরাহ করা যাবে। গত মে মাসে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে।

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে চলতি বছরের আগস্ট মাস নাগাদ ৩০০ মেগাওয়াট এবং আগামী বছর ২০২৭ সালের জানুয়ারি মাস নাগাদ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি আরো জানান, ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে একটি চুল্লিতে ফুয়েল রড প্রবেশ করানো হয়েছে, যা থেকে আগামী আগস্ট ২০২৬ নাগাদ ৩০০ মেগাওয়াট এবং জানুয়ারি ২০২৭ নাগাদ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।