• ই-পেপার

‘খুব বেশি সুন্দর’ হওয়ায় চরিত্র থেকে বাদ পড়েছিলেন কৃতি শ্যানন

জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা
সংগৃহীত ছবি

ঠোটকাটা স্বভাবের জন্য দুর্নাম আছে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের। পরিণতি কী হবে, না ভেবেই, যা বিশ্বাস করেন তা বলে দেন অবলীলায়। রাজনীতিতে নামার আগে বিভিন্ন সময়ে তার মন্তব্য ঝড় তুলেছে বলিউডে। রাজনীতিও থামাতে পারেনি তাকে। বরং তার কথার ধার যেন আরো বেড়েছে। কথার কারণে ঝক্কিও কম পোহাতে হয়নি তাকে। মামলা-মোকদ্দমা তো আছেই, কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে বিমানবন্দরে এক নিরাপত্তা রক্ষীর চড় খেতে হয়েছিল চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে। এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা জেন-জি'দের ধুয়ে দিয়েছেন কঙ্গনা।

দিল্লির যন্তর মন্তরে তরুণ প্রজন্মের টানা ৩৭ দিনের আন্দোলনে পদত্যাগে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ আন্দোলনে তরুণ প্রজন্মের বিভিন্ন সৃজনশীল ও মজার স্লোগান, ফেস্টুন, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আবার কিছু স্লোগান ও পোস্ট নিয়ে সমালোচনা হয়েছে। কঙ্গনা রানাউত জেন-জি প্রজন্মের অশালীন ভাষার ব্যবহারেই ক্ষেপেছেন। তিনি এসব ভাষাকে 'বমি আসার মত' বলে অভিহিত করেছেন। ক্ষুব্ধ কঙ্গনা বলেন, 'আমি আমার জীবনে এক জায়গায় এত নোংরামি কখনো দেখিনি। জেন জি আন্দোলনের এই রিলগুলো বমি আসার মতো। তারা যেভাবে কথা বলে এবং যে ধরনের ভাষা ব্যবহার করছে, সবকিছু একসাথে এত দৃষ্টিকটু এবং এত কুরুচিপূর্ণ, আমার জীবনে কখনো দেখিনি।' তিনি বলেন, 'ইশশ, কে যে এদের জন্ম দিয়েছে আর বড় করছে?'

আন্দোলনকারীরা নিজেদের 'তেলাপোকা' হিসেবে চিহ্নিত করারও তীব্র সমালোচনা করেন কঙ্গনা, :ভারত বৈচিত্র্যময় ও সুন্দর মানুষের দেশ, যারা মার্জিত পোশাকে আবৃত এবং সাংস্কৃতিক ঐতিহ্যে মগ্ন। তোমরা নিজেদের তেলাপোকা বলছ এবং তোমাদের চেহারা ও আচরণও তাদের মতোই। এর মধ্যে কোনো বৈপরীত্য বা নতুনত্ব নেই। তোমরা কেবল পুরো পৃথিবীকে তোমাদের নোংরামি, আবর্জনা আর কুৎসিত রূপ দেখাচ্ছ। আমি এই রিলগুলো দেখে মানসিক আঘাত পেয়েছি। আমার এখন কিছু নিরাময় এবং ডিজিটাল ডিটক্স প্রয়োজন।'

আন্দোলনে অংশ নেওয়া তরুণীদের 'তথাকথিত পশ্চিমা সংস্কৃতির ভারতীয় নারী' আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, 'তারা এতটাই কলুষিত ও কুৎসিত যে তারা গৃহিণী হওয়ারও যোগ্য নয়। তারা ড্রাগস নেওয়া, মদ্যপান করা এবং নির্লজ্জের মতো মা-বাবার উপার্জনে বেঁচে থাকার স্বাধীনতা নিয়ে গর্ববোধ করে।' জেনারেশন-জি'কে 'জেনারেশন গাটার' বা 'নর্দমার প্রজন্ম' বলে আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, 'তাদের অনেকেরই সমাজ বা ব্যবস্থাকে দেওয়ার মতো কিছুই নেই। তারা পড়াশোনাতেও ভালো নয়। তারা এতটাই কুৎসিত ও কলুষিত যে তারা সংসারীও হতে পারবে না।'

তবে কঙ্গনার এই মন্তব্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। কংগ্রেস নেতা ভাই জগতাপ উল্টো কঙ্গনার দিকেই আঙ্গুল তুলেছেন, 'এই আন্দোলনের সময় আমাদের মেয়ে ও সন্তানদের যেভাবে হেনস্থা, মারধর এবং দুর্ব্যবহার করা হয়েছে, নিজে একজন নারী হয়েও তার মনে একটুও অনুশোচনা জাগল না; এটা সত্যিই আমার কাছে আশ্চর্যজনক মনে হয়।'

এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানও কঙ্গনার ভাষার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত তাঁর সাংসদের এই ভাষার দিকে নজর দেওয়া। পাঠান বলেন, "কঙ্গনা রানাউত যদি এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন, তবে তা অত্যন্ত নিন্দনীয়। তাঁকে জিজ্ঞেস করুন তিনি নিট-এর পূর্ণরূপ জানেন কি না। তিনি জানবেন না। পুরো জেন জি প্রজন্মের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদীর খেয়াল রাখা উচিত যে তাঁর সাংসদরা জেন জি-র প্রতি কী ধরনের ভাষা ব্যবহার করছেন।'

অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

অনলাইন ডেস্ক
অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

জনপ্রিয় পপ তারকা ও ‘হানা মন্টানা’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমা পরিচালনার কাজও যুক্ত রাখতে চান তিনি। ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের এই স্বপ্নের কথা জানান ৩৩ বছর বয়সী এই তারকা।

সাক্ষাৎকারে মাইলি বলেন, পছন্দের ও শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। অভিনেত্রী ড্যারিল হানাকে উদ্দেশ্যে করে তিনি একসাথে কাজ করার প্রস্তাবও দেন। তবে ভক্তদের পর্দায় তার ফেরার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ মাইলি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়ে

সংগীত জগতে মাইলির নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে তিনি নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন ‘আটলান্টিক রেকর্ডস’ এর সঙ্গে। নিজের দশম স্টুডিও অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে মাইলি জানান, নির্দিষ্ট একটি পরিকল্পনার ওপর ভিত্তি করে অত্যন্ত স্বাভাবিক গতিতে অ্যালবামটির কাজ এগোচ্ছে। মোট ১০টি গান নিয়ে সাজানো হবে এই অ্যালবাম। সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদত্তা মাইলি এই অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, অ্যালবামের প্রতিটি গান তার বর্তমান জীবনেরই প্রতিচ্ছবি। তবে এবারের কাজের বিশেষত্ব হলো এটি কেবল অন্যকে ভালোবাসার কথা বলে না, বরং নিজের ভেতর খুঁজে পাওয়া ভালোবাসা ও শান্তির গল্প তুলে ধরে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশ করেছিলেন।

গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে

অনলাইন ডেস্ক
গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে
সংগৃহীত ছবি

ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ এবং ছবি চুরি ও ফাঁসের অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে সোমবার (২৭ জুলাই) মামলাটি দায়ের করা হয়।

ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে একদল অজ্ঞাত ব্যক্তি ফিশিং স্ক্যাম ও হ্যাকিংয়ের মাধ্যমে গায়িকার সাথে যুক্ত সহকর্মীদের ডিভাইস এবং অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে মূল্যবান এই ডিজিটাল সম্পদগুলো চুরি করে আসছে। মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা সরাসরি গায়িকার ডিভাইস হ্যাক করার পাশাপাশি তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করে। পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে এসব অপ্রকাশিত ডেটা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। মামলার তথ্যে আরো উঠে এসেছে, ২০১১ সালে আরিয়ানার আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত তার শত শত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। 

আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে পপ তারকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার মূল উদ্দেশ্য হলো অজ্ঞাত ও দায়িত্বজ্ঞানহীন অপরাধীদের আসল পরিচয় উন্মোচন করা এবং তাদের আইনের আওতায় আনা। নিজের ও বিনোদন জগতের অন্যান্য শিল্পীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

শুটিংয়ে আহত রামচরণ, হয়েছে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
শুটিংয়ে আহত রামচরণ, হয়েছে অস্ত্রোপচার
সংগৃহীত ছবি

শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি। 

জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।

এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।