• ই-পেপার

‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’– যা বলল কারা কর্তৃপক্ষ

১ মাসে যোগ বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন : শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ মাসে যোগ বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন : শিক্ষা প্রতিমন্ত্রী
ছবি : ভিডিও থেকে নেওয়া।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ ও বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক ও দায়িত্বরত শিক্ষা কর্মকর্তারা বরখাস্ত বা সাসপেন্ড হবেন।

সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দিয়েছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ পারার কথা, যদি না পারে সবাইকে একসঙ্গে এক ক্লাসে যোগ বিয়োগ শিখাবেন। এক মাসে আগে যোগ বিয়োগ, অন্য সব ভুলে যান। ক্যালকুলেশন, ফ্র্যাকশন-ট্র্যাকশন সব ভুলে যান, আগে যোগ বিয়োগ।

প্রতিমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলা রিডিং যারা পারে না, সবাইকে একসঙ্গে নিয়ে আসবেন। এখানে কার বয়স কত, সেটি ইম্পর্টেন্ট না। এটা আপনি চিন্তা করবেন রেমিডিয়াল ক্লাস, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাবো, তারপর আবার রেডি করব, তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না। ওই টাইমের ভেতরে রেডি হবে।

শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবকে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন। ডিপিও সাহেব এটা কিন্তু শক্তভাবে দেখবেন। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট দিব আপনার স্কুলের কি হয়েছে।

তিনি বলেন, ‘আমি এক মাস পর রিপোর্ট চাই, ওই টিচার যদি শিখাইতে না পারে তাহলে সাসপেন্ডেড হবে। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে এবং যদি তার ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারেন তিনি সাসপেন্ডেড হবেন।’

 

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি : ভিডিও থেকে নেওয়া।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। তবে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। পরবর্তী সময়ে দিনক্ষণের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। 

সিইসি আরো বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হলে একধরনের ব্যবস্থা, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে আরেক ধরনের ব্যবস্থা। অধিবেশনে থাকলে একধরনের ব্যবস্থা, না থাকলে আরেক ব্যবস্থা।’

এসব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইসি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সচিবালয় থেকে বিষয়টি রেফার করা হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

 

দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক
দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।’

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এ সুরক্ষা শুধু তার দায়িত্ব থাকা সময়ের জন্য প্রযোজ্য। তিনি দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি স্পষ্ট করে বলেন, তিনি বর্তমান বিদায়ি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে এ মন্তব্য করছেন না, বরং এটি একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা। এ বিষয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে বলেও আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আদালত সরকার নয়, আদালত একটি স্বাধীন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সব আদালতেই জনগণ ন্যায়বিচারের জন্য যেতে পারেন।

তিনি বলেন, কোনো কোনো মামলায় সরকার একটি পক্ষ হতে পারে, তবে আদালত স্বাধীনভাবেই সিদ্ধান্ত দেয়। আবার অনেক ক্ষেত্রেই সরকার কোনো মামলার পক্ষও থাকে না।

তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধেও অসংখ্য রিট হয় এবং উচ্চ আদালতে বহু মামলায় সরকার পরাজিত হয়। তাই সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে—এমন অভিযোগের ভিত্তি নেই। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি, এখন আদালতে সব কিছুই যাচ্ছে এবং আদালত স্বাধীনভাবে তার কাজ করছে। 

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি : বাসস

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।

গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।