• ই-পেপার

মাঠ প্রশাসনের কর্মকর্তার জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে। হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, যারা বুকিং দেবেন তাদের জন্য ছাড় থাকবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

আজ রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ মেলা ঘোষণা দেন তিনি। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩০ জুলাই এ মেলা শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে জানান হাব মহাসচিব।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমণের জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন।

হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, ছাড় পাবেন জানিয়েছে হাব মহাসচিব হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পর্যালোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পর্যালোচনাসভা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগসমূহ কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে নির্ধারিত কর্মপরিকল্পনা দ্রুত, কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

১ মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন : শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন : শিক্ষা প্রতিমন্ত্রী
ছবি : ভিডিও থেকে নেওয়া।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ ও বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক ও দায়িত্বরত শিক্ষা কর্মকর্তারা বরখাস্ত বা সাসপেন্ড হবেন।

সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দিয়েছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ পারার কথা, যদি না পারে সবাইকে একসঙ্গে এক ক্লাসে যোগ-বিয়োগ শেখাবেন। এক মাসে আগে যোগ-বিয়োগ, অন্য সব ভুলে যান। ক্যালকুলেশন, ফ্র্যাকশন-ট্র্যাকশন সব ভুলে যান, আগে যোগ-বিয়োগ।

প্রতিমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলা রিডিং যারা পারে না, সবাইকে একসঙ্গে নিয়ে আসবেন। এখানে কার বয়স কত, সেটি ইম্পর্টেন্ট না। এটা আপনি চিন্তা করবেন রেমিডিয়াল ক্লাস, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাব, তারপর আবার রেডি করব, তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না। ওই টাইমের ভেতরে রেডি হবে।

শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবকে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন। ডিপিও সাহেব এটা কিন্তু শক্তভাবে দেখবেন। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে।

তিনি বলেন, ‘আমি এক মাস পর রিপোর্ট চাই, ওই টিচার যদি শিখাইতে না পারে তাহলে সাসপেন্ডেড হবে। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে এবং যদি তার ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারেন তিনি সাসপেন্ডেড হবেন।’

 

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি : ভিডিও থেকে নেওয়া।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। তবে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। পরবর্তী সময়ে দিনক্ষণের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। 

সিইসি আরো বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হলে একধরনের ব্যবস্থা, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে আরেক ধরনের ব্যবস্থা। অধিবেশনে থাকলে একধরনের ব্যবস্থা, না থাকলে আরেক ব্যবস্থা।’

এসব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইসি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সচিবালয় থেকে বিষয়টি রেফার করা হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।