• ই-পেপার

ভারি বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ডিএনসিসি প্রশাসক

জলাবদ্ধতার কারণে বন্ধ নিউ মার্কেটের দোকানপাট

অনলাইন ডেস্ক
জলাবদ্ধতার কারণে বন্ধ নিউ মার্কেটের দোকানপাট
সংগৃহীত ছবি

টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে মার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে দোকানপাটের বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে। রবিবার (১২ জুলাই) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউ মার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিয়েছে।

তিনি জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। ডিএমপির পক্ষ থেকে রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১

অনলাইন ডেস্ক
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের নিয়মিত মামলা, পরোয়ানা মূলে ও ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে পাশাপাশি এলাকায় ৩ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীতে পাশাপাশি এলাকায় ৩ মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজধানীতে পাশাপাশি এলাকায় রাস্তার ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

রবিবার সকালে রাজধানীর শাহাবাগ এলাকা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের রাস্তায় ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলকা ও ঢাবির ওমর একুশে হলে সামনে রাস্তার দুইপাশের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ ‍উদ্ধার করা হয়। যাদের আনুমানিক বয়স ৫৫-৬০ বছর। পরে তাদের উদ্ধার করে বেলা ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃতদের পরিচয় পাওয়া চেষ্টা করা হচ্ছে।’ 

অন্যদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওসেকের পেছনে অচেতন অবস্থা  অজ্ঞাত ব্যক্তিকে (৩৫) পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব তাকে উদ্ধার করে ব্যাবস্থা করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর সকাল সাড়ে ১০ টায় মৃত ঘোষণা করেন। 

মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

ভারি বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগের শেষ নেই

অনলাইন ডেস্ক
ভারি বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগের শেষ নেই

রাজধানী ঢাকায় ভোর থেকেই ভারি বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। তীব্র যানজট ও গণপরিবহন সংকটের কারণে সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি তারা। 

ভারি বৃষ্টির কারণে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যানচলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে আবার খোড়াখুড়ির কারণে রাস্তার একপাশ কাটা থাকায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সাইফ নামে এক চাকরিজীবী বলেন, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। রিকশা ও যানবাহনের সংখ্যাও কম। দুএকটা বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে। আবার অনেকে হেঁটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন। 

আরেক যাত্রী বলেন, বৃষ্টি মানেই অফিসগামী যাত্রীদের ভোগান্তি। রিকশা, সিএনজি, বাস কিছুই পাওয়া যায় না। পাওয়া গেলে তিনগুণের বেশি টাকা খরচ করতে হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।