• ই-পেপার

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক বৃত্তির ফলে এগিয়ে মেয়েরা, জেলায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বৃত্তির ফলে এগিয়ে মেয়েরা, জেলায় ঢাকা
ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফল ঘোষণা করে।

সব ক্যাটাগরিতে

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন। যা মোট বৃত্তিপ্রাপ্তের ৪৫ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৩৯৮ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১৯ হাজার ৪৯৪ জন।

বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন, ৫৪.৭১ শতাংশ। অর্থাৎ ছেলেদের চেয়ে বৃত্তির ফলে এগিয়ে মেয়েরা। মেয়েদের মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৫৬৭ এবং সাধারণ ক্যাটাগরিতে ২৬ হাজার ৭৮৭ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সবচেয়ে বেশি

সবচেয়ে বেশি বৃত্তি প্রাপ্ত জেলা ঢাকা। এই জেলায় মোট ৪৬৮২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৮৯৭ শিক্ষার্থী এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ২৭৮৫ শিক্ষার্থী।

সবচেয়ে বেশি কৃতকার্য শিক্ষার্থীও ঢাকা জেলায়। এই জেলার৩১ হাজার ৫৬০ শিক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৪৮৮ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যা শতকরা ৩৯.৫৭ শতাংশ।

সবচেয়ে কম

সবচেয়ে কম বৃত্তি প্রাপ্ত জেলা বান্দরবান। এই জেলায় মোট ১৮৮ শিকার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১০৯ এবং সাধারণ ৭৯ শিক্ষার্থী।

জেলা ভিত্তিক সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে দিনাজপুর জেলায়। এই জেলায় মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৩৬৬ জন, যার মধ্যে অকৃতকার্য ৮৮৯৮ জন। মোট শিক্ষার্থীর ৫৭.৯১ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য দিনাজপুরে।

সরকারি ক্যাটাগরিতে

সরকারি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ২৭ হাজার ৭৩০ জন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ১৩ হাজার ১২০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১৪ হাজার ৬১০ জন।

এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ৩৫ হাজার ৬৫ জন, ৫৫.৮৪ শতাংশ। এর মধ্যে ট্যালেন্টপুল ১৩ হাজার ২৫৫ জন এবং সাধারণ ২১ হাজার ৮১০ জন।

সরকারি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বৃত্তি প্রাপ্ত জেলা চট্টগ্রাম, ৩০৩৫ শিক্ষার্থী (ট্যালেন্টপুল ১২৮৩টি, সাধারণ ১৭৫২টি)। আর সবচেয়ে কম বৃত্তি বান্দরবান জেলায় ১৫৩টি (ট্যালেন্টপুল ৯৪টি, সাধারণ ৫৯টি)।

বেসরকারি ক্যাটাগরি

বেসরকারি ক্যাটাগরতিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা ৮ হাজার ১৬২। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩ হাজার ২৭৮ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৪ হাজার ৮৮৪ জন।

এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ৮ হাজার ২৮৯ জন, ৫০.৩৯ শতাংশ। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ হাজার ৩১২ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৪ হাজার ৯৭৭ জন।

বেরসরকারি ক্যাটাগরতিতেও সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে ঢাকা জেলা, ২ হাজার ৮৫০টি। আর সবচেয়ে কম বৃত্তি প্রাপ্ত জেলা ঝালকাঠি, মোট ১২টি।

ফল প্রকাশের ঘোষণার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন, এ ঘোষণার পর ফলাফল আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো আপলোড প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগতে পারে বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কারা বৃত্তি পেয়েছে, তা সবাই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে।

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী

সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৪৬২৮১

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ মোট ৭৯ হাজার ২৪৬টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়।

অন্যদিকে সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন। বেসরকারি বিদ্যালয় থেকে ৯৮৬১ জন।

বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯%) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪.৭১%)।

ফল প্রকাশের ঘোষণার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন, এ ঘোষণার পর ফলাফল আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো আপলোড প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগতে পারে বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কারা বৃত্তি পেয়েছে, তা সবাই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে।

এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

অনলাইন ডেস্ক
এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
প্রতীকী ছবি

ভারি বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে। চলমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বন্যা পরিস্থিতি ও ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্ত পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছিল।

এদিকে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বোর্ডের সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করার দাবি তুলেছেন।

এমন দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অনেকে। মোস্তফা সানি নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের মতো স্থগিত করে রাখা উচিত।’

মাসুম সরকার নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লেখেন, ‘জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছানো দায়। লাখো শিক্ষার্থীর কথা ভেবে আগামীকালের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।’

যদিও এবিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

কুমিল্লা

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষার উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি ঘটনার বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর গতকাল রাতেই অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।