রাজধানীতে পাশাপাশি এলাকায় রাস্তার ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার সকালে রাজধানীর শাহাবাগ এলাকা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের রাস্তায় ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলকা ও ঢাবির ওমর একুশে হলে সামনে রাস্তার দুইপাশের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। যাদের আনুমানিক বয়স ৫৫-৬০ বছর। পরে তাদের উদ্ধার করে বেলা ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃতদের পরিচয় পাওয়া চেষ্টা করা হচ্ছে।’
অন্যদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওসেকের পেছনে অচেতন অবস্থা অজ্ঞাত ব্যক্তিকে (৩৫) পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব তাকে উদ্ধার করে ব্যাবস্থা করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর সকাল সাড়ে ১০ টায় মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।









