• ই-পেপার

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাকিবের

অনলাইন ডেস্ক
চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাকিবের
সংগৃহীত ছবি

চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে তিনি নিজের কাজের উদ্দেশ্যে কুড়িল রেলগেট এলাকার রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ট্রেনের ঢাক্কায় গুরতর আহত হন। এরপর রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সকাল ৮টা ১০ মিনিটে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পর রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আবু রায়হান নামে এক পথচারী। তিনি জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। নিহত রাকিব মাথায় ছাতা দিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ন বা শব্দ শুনতে পাননি। ফলে এ দুর্ঘটনা ঘটছে। 

নিহতের বাবা জানান, রাকিব সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। নিজ গ্রাম থেকে একটি চাকরির উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছিলেন এবং আজ সকালেসেই কাঙ্ক্ষিত চাকরির ইন্টারভিউ বা কাজের উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছিলেন।

​​ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
 

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি
ছবি: কালের কণ্ঠ

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি হচ্ছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। 

সংস্থাটি জানায়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকায় দুপুর পর্যন্ত ঝরতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক
ঢাকায় দুপুর পর্যন্ত ঝরতে পারে বৃষ্টি

ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি হচ্ছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি ঝরছে। 
 

ভোর থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

অনলাইন ডেস্ক
ভোর থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
আজ রবিবার সকাল থেকেই রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে যানজট। ছবি : কালের কণ্ঠ

কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে।

বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।

আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।