• ই-পেপার

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

৬০ ফিটে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
৬০ ফিটে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত কলাপাতা নামের একটি রেস্টুরেন্টের পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।

বুধবার (৮ জুন) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলমান।

অটোরিকশা চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
অটোরিকশা চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

রাজধানীতে অটোরিকশা চালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।

বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল। পরদিন ২৯ জুন ভোর ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, দিদারুল ইসলামকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাত ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার পর ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তদন্তে জড়িতদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
 

বিদ্যুৎবিহীন জাপান গার্ডেন সিটি, ভোগান্তিতে তিন হাজারের বেশি পরিবার

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎবিহীন জাপান গার্ডেন সিটি, ভোগান্তিতে তিন হাজারের বেশি পরিবার
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে আবাসিক এলাকাটির তিন হাজারের বেশি পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং বাসিন্দাদের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বিদ্যুৎ না থাকায় গরমে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

মোহাম্মদপুরসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (প্রকৌশলী) মোরশেদ আলম খান কালের কণ্ঠকে বলেন, জাপান গার্ডেন সিটি ডিপিডিসির একক গ্রাহক হিসেবে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ গ্রহণ করে। ডিপিডিসির সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও পরে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশন ও অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থার মাধ্যমে তা বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমানে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এটি তাদের নিজস্ব সম্পদ হওয়ায় ট্রান্সফরমারটি মেরামত বা নতুন ট্রান্সফরমার স্থাপনের দায়িত্বও তাদেরই। এ ঘটনায় ডিপিডিসির কোনো কারিগরি ত্রুটি বা দায় নেই।

মোরশেদ আলম বলেন, ডিপিডিসির বিদ্যুৎ সরবরাহকারী ফিডার, ব্রেকারসহ পুরো নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে এবং তাদের পক্ষ থেকে কোনো সংকট নেই। তবে গ্রাহকের স্বার্থ বিবেচনায় ডিপিডিসি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। যদি জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ মনে করে দ্রুত তাদের ট্রান্সফরমার সচল করা সম্ভব নয়, তাহলে ডিপিডিসির কাছে থাকা ছোট ক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়া যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সহায়তা চেয়ে আবেদন করেনি।

তিনি আরো বলেন, কোনো বহুতল ভবনের নিজস্ব ট্রান্সফরমার বিকল হলে সেটি সচল করার দায়িত্ব ভবন কর্তৃপক্ষের। ডিপিডিসি কেবল ভবন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে। একইভাবে জাপান গার্ডেন সিটির ট্রান্সফরমারও তাদের নিজস্ব হওয়ায় সেটি সচল করার দায়িত্বও তাদেরই। ডিপিডিসির নিজস্ব সাবস্টেশনগুলোতে একাধিক ট্রান্সফরমার থাকায় একটি বিকল হলেও অন্যটির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা সম্ভব হয়। কিন্তু জাপান গার্ডেন সিটির নিজস্ব ব্যবস্থায় সেই বিকল্প না থাকায় পুরো এলাকাই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন
ফাইল ছবি

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিকব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকার সায়েদাবাদ আন্ত জেলা বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন কাঁচপুর বাস টার্মিনালে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৮ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএর ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবামূলক ও পরিচালনাগত সুবিধা বাড়াতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ ও আনুষঙ্গিক অন্যান্য স্থাপনা নির্মাণের প্রস্তাব কমিটিতে উপস্থাপন করে। কমিটি প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করেছে।

বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) প্রকল্পটির অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। কর্মকর্তারা জানান, কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবা উন্নয়ন ও পরিচালনাগত সক্ষমতা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।