• ই-পেপার

টিভিতে

টি স্পোর্টস

টি স্পোর্টস

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগ

কলম্বো ক্যাপস-ক্যান্ডি রয়্যালস

সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট

গল গ্যালান্টস-জাফনা কিংস

সরাসরি, রাত ৮টা

 

গ্লোবাল সুপার লিগ

গায়ানা-সানফ্রান্সিসকো

সরাসরি, শুক্রবার ভোর ৫টা

ক্যারিবীয়দের জয়

ক্যারিবীয়দের জয়

সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছিল আগেই। প্রথম চার ম্যাচের তিনটিই জিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড। পঞ্চম ম্যাচটি তাই পরিণত হয়েছে স্রেফ আনুষ্ঠানিকতায়। ব্রিজটাউনে নিয়ম রক্ষার ওই ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ৩-২-এ জিতেছে কিউইরা। কিউইদের ২৬৮ রান ১৫ বল বাকি থাকতে ছাড়িয়ে যায় ক্যারিবীয়রা। এপি

 

রেকর্ড গড়ে চেলসিতে রজার্স

রেকর্ড গড়ে চেলসিতে রজার্স

তাঁর চেলসিতে আসার খবর ছড়িয়ে পড়েছিল আগেই। মরগান রজার্সের যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিল লন্ডনের ক্লাবটি। অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে ছয় বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন এই ইংলিশ মিডফিল্ডার। চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও আছে। স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে ব্রিটেনের সবচেয়ে দামি ফুটবলারও বনে গেছেন রজার্স। বিবিসি

 

 

প্রস্তুতি ম্যাচের অভাবকেই দুষছেন আশরাফুল

প্রস্তুতি ম্যাচের অভাবকেই দুষছেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার আক্ষেপ রয়ে গেছে বাংলাদেশের। সেই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে প্রস্তুতি ম্যাচের অভাবকেই দায়ী করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তাঁর বিশ্বাস, সিরিজ শুরুর আগে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ফল ভিন্নও হতে পারত।

সফর শেষ করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আগে মূল সিরিজের পূর্বে প্রস্তুতি ম্যাচ থাকত। এখন সেই সুযোগটা আর থাকে না। এখন সফরে গিয়েই সরাসরি সিরিজ খেলতে হয়, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকে না। টেস্ট ও ওয়ানডে দল দুটিই আগেভাগে সেখানে গিয়েছিল, কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। যদি খেলতে পারত, তাহলে আমার বিশ্বাস ফল আমাদের পক্ষেই আসত।’ জিম্বাবুয়ে সফরে ব্যাটিং ব্যর্থতাই বেশি ভুগিয়েছে বাংলাদেশকে। তবে এটিকে বড় করে দেখতে রাজি নন আশরাফুল। তিনি মনে করেন, জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা আগস্টে অস্ট্রেলিয়া সফরে কাজে দেবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে বিশ্বাস তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচটি ডারউইনে শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরুর তারিখ ২২ আগস্ট। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও আশরাফুলের বিশ্বাস ভালো কিছুই হবে, ‘অস্ট্রেলিয়ায় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে ইতিবাচক দিক হলো, আমরা ১০ থেকে ১২ দিন আগে সেখানে যাব। তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারব। আশা করি, সবাই ফিট থাকলে ভালো কিছু করতে পারব।’