ময়মনসিংহের ভালুকায় আধাটন পিরানহা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকালে ভালুকা বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ওই পিরানহা জব্দ করেন। জানা যায়, উৎপাদন, পরিবহন, বিপণন নিষিদ্ধ পিরানহা বিক্রির খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকালে ভালুকা বাজারে অভিযান চালান এবং ওই সময় বাজার থেকে আধাটন পিরানহা জব্দ করেন। পিরানহাগুলো পরে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

