• ই-পেপার

বিগড়ে গিয়ে সাইবার হামলা ওপেনএআইয়ের

পারমাণবিক চুক্তির পথে যুক্তরাষ্ট্র-সৌদি

কালের কণ্ঠ ডেস্ক
পারমাণবিক চুক্তির পথে যুক্তরাষ্ট্র-সৌদি

সৌদি আরবকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে দেশটির সঙ্গে চুক্তিতে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা ও স্বাক্ষরের পরিকল্পনা করেছে বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়। এমন সময় এই বার্তা এলো, যখন তেলসমৃদ্ধ সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন পারমাণবিক খাত কয়েক বিলিয়ন ডলারের আয়ের মুখ দেখবে। সূত্র : বিবিসি

 

 

সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি

কালের কণ্ঠ ডেস্ক
সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের (সেনাপ্রধান) পদ থেকে ওলেক্সান্দর সিরস্কিকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। টানা ছয় দিন ধরে রাজধানী কিয়েভে বিক্ষোভ চলছে। পরে তা ইউক্রেনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের প্রতিবাদে এই বিক্ষোভের শুরু। বিক্ষোভ থেকে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির অপসারণের দাবি ওঠে। সূত্র : রয়টার্স

হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ

হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ
হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ। গতকাল তোলা। ছবি : রয়টার্স

ইউরোপে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ ১৪০ শরণার্থী

কালের কণ্ঠ ডেস্ক
ইউরোপে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ ১৪০ শরণার্থী

বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন একদল শরণার্থী। মৌরিতানিয়ার উপকূলে নৌ দুর্ঘটনায় ১৪০ জনের বেশি শরণার্থী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই মারা গেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টাকালে মৌরিতানিয়ার উপকূলে একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। নৌকাটির ১৪৩ জন অভিবাসীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সংস্থাটি জানিয়েছে, গত ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে মৌরিতানিয়ার উপকূলে তিনটি উদ্ধার অভিযান চালানো হয়েছে। এ সময় আটকে পড়া অন্যান্য নৌকা থেকে ৩৮৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটি গাম্বিয়ার বাফুলোতো থেকে যাত্রা শুরু করেছিল। ২৫ দিন সমুদ্রে ভেসে থাকার পর ১৮ জুলাই নুয়াদিবু বন্দরে পৌঁছলে নৌকাটি থেকে মৃতদেহ এবং ৩৮ জন জীবিত যাত্রীকে উদ্ধার করা হয়।
সূত্র : আল জাজিরা