• ই-পেপার

ইউরোপে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ ১৪০ শরণার্থী

পারমাণবিক চুক্তির পথে যুক্তরাষ্ট্র-সৌদি

কালের কণ্ঠ ডেস্ক
পারমাণবিক চুক্তির পথে যুক্তরাষ্ট্র-সৌদি

সৌদি আরবকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে দেশটির সঙ্গে চুক্তিতে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা ও স্বাক্ষরের পরিকল্পনা করেছে বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়। এমন সময় এই বার্তা এলো, যখন তেলসমৃদ্ধ সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন পারমাণবিক খাত কয়েক বিলিয়ন ডলারের আয়ের মুখ দেখবে। সূত্র : বিবিসি

 

 

সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি

কালের কণ্ঠ ডেস্ক
সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের (সেনাপ্রধান) পদ থেকে ওলেক্সান্দর সিরস্কিকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। টানা ছয় দিন ধরে রাজধানী কিয়েভে বিক্ষোভ চলছে। পরে তা ইউক্রেনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের প্রতিবাদে এই বিক্ষোভের শুরু। বিক্ষোভ থেকে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির অপসারণের দাবি ওঠে। সূত্র : রয়টার্স

বিগড়ে গিয়ে সাইবার হামলা ওপেনএআইয়ের

কালের কণ্ঠ ডেস্ক
বিগড়ে গিয়ে সাইবার হামলা ওপেনএআইয়ের

ওপেনএআই স্বীকার করেছে, নিরাপত্তা পরীক্ষার সময় তাদের সবচেয়ে উন্নত কিছু এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে হাগিং ফেস নামের একটি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশ (স্যান্ডবক্স) থেকে বের হয়ে এআই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করে। হাগিং ফেসের প্রধান ক্লেমেন্ট দেলাঙ্গু ঘটনাটিকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সতর্কবার্তা, যা প্রমাণ করে স্বয়ংক্রিয় এআই হামলা এখন আর তত্ত্বীয় বিষয় নয়। তবে কেউ কেউ এটিকে এআই ক্ষমতার প্রচারণার অংশ বলেও মনে করছেন। সূত্র : বিবিসি

 

হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ

হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ
হুতিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ। গতকাল তোলা। ছবি : রয়টার্স