• ই-পেপার

১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক

মার্কিন হামলা

ইসলামাবাদ সমঝোতার সব প্রতিশ্রুতি বন্ধ করল ইরান

অনলাইন ডেস্ক
ইসলামাবাদ সমঝোতার সব প্রতিশ্রুতি বন্ধ করল ইরান
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান।

দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও কার্যত স্থগিত করেছে।

প্রতিবেদনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার কাঠামোর মধ্যে থাকা সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে।’

গারিবাবাদি আরও জানান, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।

প্রসঙ্গত, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।

তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু

অনলাইন ডেস্ক
তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু
সংগৃহীত ছবি

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলতি বছরের শেষ দিকে খাদ্যসংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংকটজনক খাদ্য অনিরাপত্তায় ভোগা মানুষের সংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দেশটির ৫ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ ২ হাজার শিশু (প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন) তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। একই সঙ্গে ২১ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৮ হাজার শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। যা অপুষ্টির সবচেয়ে মারাত্মক ধরন এবং তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সংকটজনক খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ২০ হাজারে পৌঁছাতে পারে। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

এ ছাড়া জরুরি খাদ্যসংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজারে পৌঁছাতে পারে, যা বর্তমানে থাকা সংখ্যার দ্বিগুণেরও বেশি।

সেভ দ্য চিলড্রেনের মাদাগাস্কার প্রতিনিধি তাতিয়ানা দাসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা, পুষ্টি সেবা, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু-সহনশীল সহায়তার জন্য মানবিক তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুর্ভিক্ষপ্রবণ মৌসুম শুরু হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে।

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

অনলাইন ডেস্ক
ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
সংগৃহীত ছবি

ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।

ইরানপন্থী এই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। 

ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবেন। সংগঠনটির সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এতে আরো বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।

সংগঠনটি আরো দাবি করে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। তাদের ভাষ্য, শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে।

এদিকে গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।

মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে অবস্থানরত ও ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

আন্দালু এজেন্সির এক প্রতিবেদনে আরো বলা হয়, এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।