• ই-পেপার

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নয়

ট্রাম্পের ক্ষমতা হ্রাসে কংগ্রেসে প্রস্তাব পাস

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১
সংগৃহীত ছবি

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরো একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আহত অন্য ৪ মার্কিন সেনাকে জর্ডানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সামান্য আঘাত পাওয়া অন্য কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা ইতোমধ্যে নিজেদের দায়িত্বে ফিরেছেন।

নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করেনি সেন্টকম। নিয়ম অনুযায়ী, নিহত সেনাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত মার্চের পর ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে গত বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে মার্কিন সামরিক যোগাযোগব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগার (ফুয়েল স্টোরেজ ট্যাংক) লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কিংবা সেন্টকম থেকে তাৎক্ষণিক ওই সময় কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আরো বিস্তৃতভাবে জবাব দেবে। একই সময়ে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের দাবি, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার দেশটির ভূখণ্ডে হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আগ্রাসনের অংশ।

ইরান আরো বলেছে, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হয়নি। তেহরানের ভাষ্য অনুযায়ী, ওই সমঝোতার প্রথম শর্ত ছিল সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ রাখা।

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, যেসব সুবিধা পাবেন মুসল্লিরা

অনলাইন ডেস্ক
মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, যেসব সুবিধা পাবেন মুসল্লিরা
সংগৃহীত ছবি

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে অর্থাৎ মসজিদ আল-হারামে ইবাদতকারী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

এ ছাড়া কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে।

ফলে তীর্থযাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

অনলাইন ডেস্ক
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিম অঞ্চলের রাজ্য গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজ্যের আহমেদাবাদে শহরের বাস্ত্রাল এলাকার এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৯ জন। 

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের ওই কারখানাটি একটি খামারের ভেতরে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পান তারা। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি শুরু করে।

এর আগে কারখানাটির লাইসেন্স বাতিল করা হলেও সেখানে আতশবাজি তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সিজেপির বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা

অনলাইন ডেস্ক
সিজেপির বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা
সংগৃহীত ছবি

ভারতের নয়াদিল্লিতে যন্তর-মন্তরে সিটিজেনস জাস্টিস প্ল্যাটফর্মের (সিজেপি) বিক্ষোভ চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার উদ্দেশ্যে কালিসদৃশ তরল নিক্ষেপ করেছেন এক নারী। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানা যায়নি।

তবে দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, তাকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী সাংবাদিক অভিজিৎ দীপক দাবি করেছেন, পুলিশের অভিযানের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এদিকে, অনশনরত আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাকে জোরপূর্বক সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

ভোরে পরিচালিত এই অভিযানের সময় কিছু বিক্ষোভকারী পুলিশি পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ২৮ জুন থেকে নিট (নিট) পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির নেতৃত্বাধীন আন্দোলনের সমর্থনে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন ওয়াংচুক। তার চিকিৎসকরা জানান, অনশনের কারণে তিনি প্রায় ৯ দশমিক ৫ কেজি ওজন হারিয়েছেন। একই সঙ্গে তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ট্রাম্পের ক্ষমতা হ্রাসে কংগ্রেসে প্রস্তাব পাস | কালের কণ্ঠ