• ই-পেপার

সিজেপির বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, যেসব সুবিধা পাবেন মুসল্লিরা

অনলাইন ডেস্ক
মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, যেসব সুবিধা পাবেন মুসল্লিরা
সংগৃহীত ছবি

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে অর্থাৎ মসজিদ আল-হারামে ইবাদতকারী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

এ ছাড়া কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে।

ফলে তীর্থযাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

অনলাইন ডেস্ক
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিম অঞ্চলের রাজ্য গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজ্যের আহমেদাবাদে শহরের বাস্ত্রাল এলাকার এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৯ জন। 

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের ওই কারখানাটি একটি খামারের ভেতরে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পান তারা। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি শুরু করে।

এর আগে কারখানাটির লাইসেন্স বাতিল করা হলেও সেখানে আতশবাজি তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মার্কিন হামলা

ইসলামাবাদ সমঝোতা থেকে সরে দাঁড়াল ইরান

অনলাইন ডেস্ক
ইসলামাবাদ সমঝোতা থেকে সরে দাঁড়াল ইরান
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

প্রতিবেদনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার কাঠামোর মধ্যে থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে।’

গারিবাবাদি আরো জানান, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।

যদিও এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।

অবশেষে প্রথমবারের মতো তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা আর এই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।

প্রসঙ্গত, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।

১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক

অনলাইন ডেস্ক
১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক
ছবি : রয়টার্স

গত ৬ জুলাই থেকে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে চালানো মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান এমন অবস্থার মধ্যেও উত্তেজনা প্রশমনের কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।