শিরোপা জয় নিয়ে স্যার আলেক্স ফার্গুসনের বিখ্যাত এক উক্তি আছে—‘আক্রমণ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু রক্ষণ আপনাকে ট্রফি জেতাবে।’ তার যথার্থ প্রমাণ এবারের বিশ্বকাপ। দীর্ঘ ১৬ বছর পর সোনালি ট্রফি জিতেছে স্পেন।
নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিততে রক্ষণভাগের অবদান ছিল অনন্য। ৮ ম্যাচে মাত্র এক গোল হজম করেছে স্পেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম ছিলেন পাউ কুবারসি। পুরো বিশ্বকাপে ৩৩ টি বল ক্লিয়ার করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন বার্সেলোনার সেন্টার ডিফেন্ডার।
কিন্তু বিশ্বকাপের সেরা একাদশের লড়াই নেই কুবারসি। তবে ২৮ সদস্যের প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ফুটবলার স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৬ ফুটবলার সেরা লড়াইয়ে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫ ফুটবলার রানার্সআপ আর্জেন্টিনার।
তালিকার শুরুটা গোলরক্ষক দিয়ে করা যাক। তিন কাঠির নিচে ৪ জন জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন—এমিলিয়ানো মার্তিনেজ, ভোজিনহা, উনাই সিমন, জর্ডান পিকফোর্ড, এলয় রুম।
রক্ষণভাগে বিশ্বকাপ জয়ী মার্ক কুকুরেয়া-পেদ্রো পোরোর সঙ্গে আছেন লিসান্দ্রো মার্তিনেজ, নুনো মেন্ডেজ, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ক্রিস্টিয়ান রোমেরো ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডে বিশ্বকাপের সেরারাই সুযোগ পেয়েছেন। তারা হচ্ছেন—জুড বেলিংহ্যাম, মাইকেল ওলিসে, ভিনিসিয়ুস জুনিয়র, এনজো ফার্নান্দেজ, উসমান দেম্বেলে, লুকা মদরিচ, ইসমাইল সাইবারি, রদ্রি, লামিনে ইয়ামাল।
ফরোয়ার্ডে অবধারিতভাবেই আছেন কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসি। সঙ্গে আছেন আর্লিং হালান্ড, হ্যারি কেইন, হুলিয়ান কিনিওনেস, মিকেল ওয়ারজাবাল।
এখন দেখার বিষয় বিশ্বকাপের সেরা একাদশে কাদের কপাল খোলে।
সেরা একাদশের প্রাথমিক তালিকা:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ভোজিনহা (কেপ ভার্দে), উনাই সিমন (স্পেন), জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড), এলয় রুম (কুরাসাও)।
ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), নুনো মেন্দেস (পর্তুগাল), মার্ক কুকুরেয়া (স্পেন), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল মাগালহায়েস (ব্রাজিল), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), দায়োত উপামেকানো (ফ্রান্স), পেদ্রো পোরো (স্পেন)।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), উসমান দেম্বেলে (ফ্রান্স), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া), মাইকেল ওলিসে (ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), ইসমাইল সাইবারি (মরক্কো), রদ্রি (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হলান্ড (নরওয়ে), হ্যারি কেইন (ইংল্যান্ড). হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো), মিকেল ওইয়ারজাবাল (স্পেন)।




