• ই-পেপার

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ছবি : সংগৃহীত

চলমান বিশ্বকাপ শুরু থেকেই নানা কাণ্ডে বিতর্কিত ফিফা। চড়া মূল্যে টিকিট বিক্রির পর বিশ্বকাপ মাঠের ঘাসও বিক্রি করছে সংস্থাটি। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে তারা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের বিশাল মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কেউ যা কোনো দিন শোনেনি, সেটাই এবার করতে চলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফাইনালের মাঠের ঘাসের প্রতিটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। 

ফিফার অনলাইন স্টোরে জানানো হয়েছে, প্রতিটি ঘাসের টুকরোর মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এই পরিমাপটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। 

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‌‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মাঠের একটা আসল অংশের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। প্রত্যেক ঘাসের টুকরো প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং একটা ইউএসবি স্মারকসহ সরবরাহ করা হবে। বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী এই সংগ্রহযোগ্য সামগ্রী ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।’

এ ছাড়া ফিফা জানিয়েছে, অ্যাক্রিলিক ইউএসবিতে থাকবে সত্যতা যাচাইয়ের বিশেষ ফিল্ম। এটা একটা প্রিমিয়াম হিঞ্জড বক্সে উপস্থাপন করা হবে। সংগ্রাহক, সমর্থক এবং ফুটবল অনুরাগীদের কথা মাথায় রেখেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।

আপাতত এই সংগ্রহযোগ্য সামগ্রী শুধু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঠিকানায় পাঠানো হবে। 

ফিফা আরো জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই অর্ডার করা ঘাসের টুকরো পাঠানো হবে। 

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক ফুটবলার এবং কোচ। সাধারণত এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস এবং নিউইয়র্ক জেটস দলের ম্যাচ এই স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়। 

এদিকে বিশ্বকাপ ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৭০ মার্কিন ডলার। পাশাপাশি খাবার এবং পানীয়সহ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম রাখা হয়েছে ৩৪,৫০০ এবং ৩২,৫০০ মার্কিন ডলার। ফিফার গলা কাটা দামের টিকিটের পর এই অভিনব সামগ্রীর ন্যূনতম মূল্যও সাধারণের নাগালের বাইরে।

শেষ মুহূর্তের অনুশীলনে আর্জেন্টিনা দল

ক্রীড়া ডেস্ক
শেষ মুহূর্তের অনুশীলনে আর্জেন্টিনা দল
সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত আলবেসিলেস্তরা, ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ে নিজের ঝালিয়ে নিচ্ছেন দলের সদস্যরা।

1

অনুশীলনকালে দলের অন্য সতীর্থদের সাথে মধ্যমাঠের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ভ্যালেন্টিন বার্কো ঘাম ঝরাচ্ছিলেন।

2

ম্যাচের জন্য প্রস্তুতি নিতে বর্তমান চ্যাম্পিয়নরা কানসাস সিটির ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’কে তাদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল।

পেরুতে বেড়েছে হালান্ডের ছবিসংবলিত টি-শার্ট বিক্রি

পেরুতে বেড়েছে হালান্ডের ছবিসংবলিত টি-শার্ট বিক্রি
হালান্ডের ছবিসংবলিত শার্ট কিনছেন দুই তরুণী, ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হচ্ছে নরওয়ে-ইংল্যান্ড। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে উড়ছে এই স্ক্যান্ডিনেভিয়ার দেশটি। জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন নরওয়ের গোলমেশিন হালান্ড। দুর্দান্ত পারর্ফম্যান্সে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থক বেড়েছে এই তরুণ তারকার। লাতিন আমেরিকাতেও পৌঁছে গেছে হালান্ড জোয়ার।

1
Caption

কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বেড়েছে নরওয়ের জার্সি, টি-শার্টের চাহিদা। পেরুর লিমা শহরের একটি দোকানে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের ছবিসংবলিত টি-শার্ট বিক্রি হচ্ছে। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া আলোড়ন তার ছবিযুক্ত পণ্যের চাহিদা বাড়িয়ে দিয়েছে। খবর বয়টার্স

2
Caption

বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত ৩টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। যদি তারা কেইনদের হারাতে পারে বিশ্বকাপে প্রথমবারের মতো উঠে যাবে সেমিফাইনালে। জমজমাট লড়াইয়ে দেখা যাবে ইংলিশ তারকা হ্যারি কেইন ও নরওয়ের গোলমেশিন হালান্ড দৈরথ্য। হাইভোল্টেজ লড়াইটি দেখতে মুখিয়ে আছে গোটা ফুটবলবিশ্ব।

3
Caption

 

আকাশি-সাদায় সেজেছে কানসাস সিটি

ক্রীড়া ডেস্ক
আকাশি-সাদায় সেজেছে কানসাস সিটি
ছবি : কেএসএইচবি ৪১

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ। শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র‍্যালির মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের উৎসব শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এমন এক ভিডিও প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভিডিওকে দেখা যায়, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশি-সাদা রঙে সেজেছে।

জোড়ো হয়েছে কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্ক। ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহর মুখরিত করে রেখেছে তারা ।

লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছে।