• ই-পেপার

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আবারও আলটিমেটাম

ঢাবির ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
ঢাবির ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণও অনুষ্ঠানের অংশ থাকবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। উদ্যোক্তাদের জন্য জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং এবং বিনিয়োগের সুযোগ-সংক্রান্ত তথ্য একক ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে।

আয়োজকরা জানান, তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোক্তা উদ্যোগে রূপ দেওয়া এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ডও গঠন করা হয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

বাসস
শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি
সংগৃহীত ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপিভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এই নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য প্রদান করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সব জেলার জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’

উপদেষ্টা আরো বলেন, ‘দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার নির্দেশনা অনুযায়ী।’ দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বলেছেন তিনি।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

কয়েক দিনের অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

একসময় আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
একসময় আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে, কচুরিপানা পরিষ্কার করতে বিদেশে যেতেন। সেই দিন শেষ হয়ে গেছে। এখন সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট, লার্নিং উইথ হ্যাপিনেসের ওপর গুরুত্ব দিচ্ছে।’

শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে।’

নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হচ্ছে।’

এহছানুল হক মিলন বলেন, ‘চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে অনেক পরিমার্জন আনা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয়। একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।’