• ই-পেপার

যে কারণে মেসিকে ফাইনালে চান ইয়ামাল

ইংল্যান্ডকে নিয়ে বিনয়ী নরওয়ের গোলমেশিন

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডকে নিয়ে বিনয়ী নরওয়ের গোলমেশিন
ছবি : রয়টার্স

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাই-ভোল্টেজ ম্যাচে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে। শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত উভয় দলই। সেই সাথে সাজাচ্ছে নিজেদের কৌশল। এ সময় ইংল্যান্ডকে নিয়ে সাবধানী উচ্চারণ নরওয়ের গোলমেশিন হালান্ডের। তার দাবি, বিশ্বকাপে নরওয়ে দুর্দান্ত ফর্ম সত্ত্বেও কোয়ার্টারের লড়াইয়ে ইংল্যান্ডই ‘ফেভারিট’।

বিশ্বকাপে দুর্দান্ত খেলে সাত গোল করে সর্ব্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ নম্বরে আছেন হালান্ড। এর মধ্যে দুই করেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয় ব্রাজিলের বিপক্ষে। খবর ইয়াহু নিউজ

নরওয়ে এর আগে কখনো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায়নি। প্রথমবার কোয়ার্টারে উঠে ইংল্যান্ডকে হারানোর সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে হলান্ড বলেন, ‘এখনো খুবই কম। আমার মনে হয় টুর্নামেন্টে কিছু স্পষ্ট ফেভারিট দল আছে, ইংল্যান্ড তাদের অন্যতম।’

আমি মনে করি, সবারই বিনম্র থাকা উচিত। তবে হ্যাঁ, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তাদের (ইংল্যান্ডের) আত্মবিশ্বাসী হওয়া উচিত। কারণ এটা ইংল্যান্ড বলে যোগ করে হালান্ড।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ইংল্যান্ডের লিডসে জন্মগ্রহণ করলেও আন্তর্জাতিক স্তরে নরওয়ের প্রতিনিধিত্ব করেন। ব্যক্তিগতভাবে এই ম্যাচটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ ম্যাচ। আমার জন্য এটি অত্যন্ত স্পেশাল, কারণ আমি ইংল্যান্ডে খেলি, ইংল্যান্ডে জন্মেছি এবং এখানে নিজের (ক্লাব) সতীর্থদের বিপক্ষে খেলতে হবে।’

আগামী রবিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের
সেনেগালের জার্সিতে আর দেখা যাবে না সাদিও মানেকে। ছবি : রয়টার্স

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন সাদিও মানে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলের পাট চুকাবেন তিনি। সেই কথা রাখলেন সেনেগালের কিংবদন্তি।

বিশ্বকাপের শেষ ষোলো থেকে সেনেগালের বিদায় নিশ্চিত হতেই অবসরের ঘোষণা দিলেন মানে। তাতে একটা যুগেরই যেন সমাপ্তি ঘটল। ১৪ বছরের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের পথচলা থামিয়ে দিলেন তিনি।

বিদায়ি বার্তায় সেনেগালের মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মানে বলেছেন, ‘এই পতাকার জন্য আমি সব কিছু উৎসর্গ করেছি। নিজের সবটুকু নিংড়ে দিয়েছি এবং মাতৃভূমির জন্য সব সময় প্রাণপণ লড়েছি। আপনাদের অবিচল সমর্থনই ছিল আমার সফলতার মূল চালিকাশক্তি।’

 

খেলোয়াড় হিসেবে সম্পর্কের ছেদ ঘটলেও আগামীতে দেশের ফুটবলে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান মানে। তিনি বলেছেন, ‘আগামীতে নিজের অভিজ্ঞতাকে দেশের সেবায় কাজে লাগাতে পারলে অত্যন্ত আনন্দিত হবো—কোচিং স্টাফের অংশ, কোচ হিসেবে ডাগআউটে বসেই হোক, কিংবা প্রশাসনিক কোনো ভূমিকায়।’

২০১২ সালে সেনেগালের হয়ে অভিষেক হয় মানের। এ সময় দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৪ গোল করেছেন তিনি। সেনেগালের হয়ে জিতেছেন ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স। সর্বশেষ টুর্নামেন্টেও মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু ফাইনালে রেফারির পেনাল্টি দেওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়ায় তাদের শিরোপা কেড়ে নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আন্তজার্তিক ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মানে। বর্তমানে আল-নাসরের হয়ে সৌদি প্রো-লিগ মাতাচ্ছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। এ ছাড়া লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো দলের হয়েও খেলেছেন তিনি।

অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির
স্যামুয়েল ও আইমারের সাথে স্কালোনির প্রশিক্ষণের সময়। ছবি : জুয়ানো টেসোনে

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে শেষ ষোলোতে দুর্দান্ত কামব্যাগে জয় তুলে নেয় আলবেসিলেস্তরা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইসদের বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে কঠোর অনুশীলনে কিছু নতুন কৌশল পরীক্ষা করে দেখেছেন কোচ স্কালোনি। তবে মিসরের বিপক্ষে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট ছিলেন তিনি। 

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবামাধ্যম দিয়ারিও ওলের প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা দলের ১০১টি ম্যাচে মাত্র তিনটি ম্যাচে একাদশে পরিবর্তন এনেছিল। আগামী শনিবার সুইসদের বিপক্ষে কোয়ার্টারে চতুর্থবারের মতো একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার অনুশীলন সেশনে কোচ কৌশলগত গতিবিধি সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। যদিও এটি আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। মিসর ম্যাচের ধকল কাটিয়ে উঠতে প্রথম একাদশে থাকা বেশির ভাগ খেলোয়াড় অনুপস্থিত ছিলেন মাঠের অনুশীলনে। ম্যাচে কম সময় খেলা ও বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে মাঠের নির্দিষ্ট কিছু জায়গায় অনুশীলন করেছেন স্কালোনি। 

এ সময় স্কালোনির কৌশলে বেশ কিছু রদবদল এনেছিলেন। যাতে ম্যাচের প্রয়োজনে শেষ অনুশীলনে শারীরিকভাবে ক্লান্ত থাকা খেলোয়াড়দের মধ্যে কারো কোনো সমস্যা দেখা দিলে তা কাজে লাগানো যায়। 

সেশনটিতে রক্ষণভাগকে নিয়ে বেশি পরীক্ষা চালিয়েছেন। এ সময় নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা বার বার বাজিয়ে দেখা হয়েছে।

তাই রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য অনুশীলনের সময় মাঝে মাঝে নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা মাঠে নেমেছিলেন।

এবং নিকোলাস গঞ্জালেজ ও লাউতারো মার্তিনেজও আক্রমণে ছিলেন। কাকতালীয় হোক বা না হোক, মিসরের বিপক্ষে মাঠে নামা পাঁচজনের মধ্যে চারজনই মাঠে ছিলেন।

যদিও দলটি রক্ষণাত্মক এবং আক্রমণে ভুল করেছে, যা কোচিং স্টাফরা শুধরে নেওয়ার চেষ্টায় কৌশলী ছিল। শেষ দিনের অনুশীলনে শেষে স্কালোনির কৌশল সর্ম্পকে পুরোপুরি অবগত হওয়া যাবে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশ—

দিবু মার্তিনেজ; মলিনা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; মেসি এবং হুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

‘কোয়ানসা’র নিষেধাজ্ঞা খুবই হতাশাজনক’

ক্রীড়া ডেস্ক
‘কোয়ানসা’র নিষেধাজ্ঞা খুবই হতাশাজনক’
ছবি : ব্র্যাডলি কলি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ ইংলিশ শিবির পেলো। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এতে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে এই সংবাদ অস্বস্তি তৈরি করেছে কেইন-সাকাদের। কোয়ানসার নিষেধাজ্ঞাকে খুবই ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছে উইঙ্গার বোকায়া সাকা। 

শেষ ষোলের ম্যাচের সময় সহ-আয়োজক দলের হেসুস গায়ার্দোকে ফাউল করে কোয়ানসা। ফাউলটি গুরুতর হওয়ায় মেক্সিকোর দলের অভিযোগে ভিএআর পর্যালোচনার করে রেফারি। ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড পান ইংলিশ ডিফেন্ডার। এই চ্যালেঞ্জটি আচরণবিধির ১৪ নং অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে গণ্য করে এবং তাকে অতিরিক্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। খবর ইএসপিএন

জানা যায়, ইংল্যান্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে না। তবে বেলজিয়ামের বিপক্ষে খেলতে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সত্ত্বেও যুক্তরাষ্ট্রর ফোলারিন বালোগানকে খেলার ব্যবস্থা করতে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করে। ফিফার এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছিলেন, তাই  টুখেল এই সিদ্ধান্তকে ভালোভাবে নিবেন না বলেই মনে হচ্ছে। 

বৃহস্পতিবার কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে ইংল্যান্ডের অনুশীলন পর্বের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকা বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম। খুবই হতাশাজনক। কিন্তু এখন এটাই বাস্তবতা।’

আমাদেরকে এর মোকাবিলা করতে হবে, মানিয়ে নিতে হবে এবং খেলার জন্য প্রস্তুত থাকতে হবে বলে যোগ করেন ইংলিশ এই উইঙ্গার।