• ই-পেপার

সুখবর দিলেন আমির খান

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, রোপণ করলেন ৩০০ গাছ

বিনোদন প্রতিবেদক
জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, রোপণ করলেন ৩০০ গাছ
সংগৃহীত ছবি

জন্মদিন মানেই কেক কাটা, উৎসব কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এক ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। ৩০তম জন্মদিন উপলক্ষে তিনি বিশ্বঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন।

গত ৮ জুলাই প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তিনি ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছেন।

চমকের কথায়, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেন তিনি। তবে এটি শুধু সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রতীক।

তিনি বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’

বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্যপ্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান চমক। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালেও মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক
বিশ্বকাপের ফাইনালেও মাতাবেন শাকিরা
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার টুর্নামেন্টের ফাইনালেও মঞ্চে উঠতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে বিশ্বের আরো কয়েকজন শীর্ষ সংগীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি হবে সুপার বোল ধাঁচের হাফটাইম শো। ফিফা ও গ্লোবাল সিটিজেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। সেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা।

Atlanta, what two extraordinary nights! I watched you dance and sing from  the first to the last. I'm leaving with a full heart! ❤️

শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। আর এখন ফাইনালেও গান গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’

তিনি আরো বলেন, ‘এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে...। এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন শিল্পী থাকছেন এখানে যারা আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে থাকবেন ম্যাডোনা, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে।’

পারফরম্যান্স নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা বলেন, ‘আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে, তা ঠিক করব। তবে সত্যি বলতে আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতূহল কাজ করছে, ঠিক ততটাই আমার মনেও।’

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি
সংগৃহীত ছবি

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। প্রিয় দল মরক্কোর বিদায়ের পর গ্যালারিতেই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। পাশে থাকা সমর্থকরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও চোখের জল থামাতে পারেননি এই তারকা।

এবারের বিশ্বকাপে অন্যতম চমক ছিল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে দলটি শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। এমবাপ্পে ও দেম্বেলের গোলে স্বপ্নভঙ্গ হয় মরক্কোর।

ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। তবে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ হেঁটে দ্রুত স্টেডিয়ামে পৌঁছান এবং ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করেন। 

পুরো ম্যাচজুড়েই মরক্কোর সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। কিন্তু শেষ বাঁশি বাজার পরই সেই উচ্ছ্বাস বদলে যায় হতাশা আর কান্নায়।

May be an image of text

ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মন খারাপের ইঙ্গিত দেন নোরা। কান্না ও ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করে তিনি দলের বিদায়ের কষ্ট প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরেই মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। যদিও তারা কেউই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। 

তবে মরক্কোর বিদায়ের পর হাকিমি ও তার সতীর্থদের লড়াইয়ের প্রশংসা করে নোরা লিখেছেন, তারা গর্ব করার মতো ফুটবল খেলেছেন। একই সঙ্গে দলের গোলরক্ষক ইয়াসির বোনোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ফুটবলের প্রতি নোরা ফাতেহির ভালোবাসা নতুন নয়। ছোটবেলায় নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিনোদন জগতেই নিজের ক্যারিয়ার গড়েন। এবারের বিশ্বকাপেও বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন তিনি। ফিফার অফিশিয়াল মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও ‘সির সির’ গানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তবে নিজের সমর্থিত দলের বিদায়ে শেষ পর্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এই বলিউড তারকা।

পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা

বিনোদন ডেস্ক
পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা
সংগৃহীত ছবি

ঘুড়ি ওড়ানোর সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা ও জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খান। ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে। এতে হাতের দুটি হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতার ভাষ্য, ঘটনাটি কোনো সিনেমার শুটিং বা ঝুঁকিপূর্ণ স্টান্টের সময় ঘটেনি। বরং পরিবারের সঙ্গে ছাদে কাটানো একটি সাধারণ মুহূর্তই মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়।

ঘটনার বর্ণনা দিয়ে সালমান বলেন, ‘সিনেমার শুটিং বা স্টান্ট করতে গিয়ে নয়। বাড়ি ছাদেই একেবারে নিমেষে ঘটনাটা ঘটল! আরো মারাত্মক কিছু হতে পারত আমার।’

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিতান্তই অসতর্কতাবশত! আজকালকার বাচ্চারা মোবাইল আর আইপ্যাড নিয়ে মেতে থাকে। সেসব থেকে দূরে রাখতেই আমি আমার ১০ বছর বয়সি ছেলেকে কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, সেটা শেখানোর সিদ্ধান্ত নিই। আমরা বাড়ির ছাদেই ছিলাম। ওকে শেখানোর পর নিচে পাঠিয়ে দিই। এরপর নিজেই উৎসাহের বশে ঘুড়িটি আরও উঁচুতে ওড়ানোর চেষ্টা করছিলাম। তখনই পা পিছলে ১৩ ফুট নিচে পড়ে যাই এবং আমার হাত ভেঙে যায়।’

অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন এই নৃত্যশিল্পী। তিনি বলেন, ‘আমার হাতের দুটো হাড় ভেঙেছে। যেহেতু গুরুতর চোট পেয়েছি, আমার অস্ত্রোপচারও হয়েছে। তাই আপাতত বেশ কিছুদিন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বিরতি নিতে হবে। তবে নৃত্যশিল্পী হিসেবে চোট লাগার অভ্যোস রয়েছে। হাড় নিশ্চয়ই জোড়া লেগে যাবে। আমি সেরেও উঠছি। চিকিৎসক জানিয়েছেন আর দিন পনেরো পর হাতের প্লাস্টার খুলে ফেলা হবে। এরপর এক মাস ফিজিওথেরাপি চলবে। আশা করছি, মাসখানেকের মধ্যেই আমি আবার পুরোদমে কাজে ফিরতে পারব।’

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত বিশ্রামেই থাকতে হবে সালমান ইউসুফ খানকে।