• ই-পেপার

‘কোয়ানসা’র নিষেধাজ্ঞা খুবই হতাশাজনক’

অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির
স্যামুয়েল ও আইমারের সাথে স্কালোনির প্রশিক্ষণের সময়। ছবি: জুয়ানো টেসোনে

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে শেষ ষোলতে দুর্দান্ত কামব্যাগে জয় তুলে নেয় আলবেসিলেস্তরা।  কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইসদের বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে কঠোর অনুশীলনে কিছু নতুন কৌশল পরীক্ষা করে দেখেছেন কোচ স্কালোনি। তবে মিসরের বিপক্ষে দলের পারফরম্যান্সেও  সন্তুষ্ট ছিলেন তিনি। 

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবামাধ্যম দিয়ারিও ওলের প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা দলের ১০১টি ম্যাচে মাত্র তিনটি ম্যাচে একাদশে পরিবর্তন এনেছিলো। আগামী শনিবার সুইসদের বিপক্ষে কোয়ার্টারে চতুর্থবারের মত একাদশে পরিবর্তনের  জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার অনুশীলন সেশনে কোচ কৌশলগত গতিবিধি সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। যদিও এটি আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। মিসর ম্যাচের ধকল কাটিয়ে উঠতে প্রথম একাদশে থাকা বেশির ভাগ খেলোয়াড় অনুপস্থিত ছিল মাঠের অনুশীলনে। ম্যাচে কম সময় খেলা ও বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে মাঠের নির্দিষ্ট কিছু জায়গায় অনুশীলন করেছেন স্কালোনি। 

এসময় স্কালোনির কৌশলে বেশ কিছু রদবদল এনেছিলেন। যাতে ম্যাচের প্রয়োজনে শেষ অনুশীলনে শারীরিকভাবে ক্লান্ত থাকা খেলোয়াড়দের মধ্যে কারো কোনো সমস্যা দেখা দিলে তা কাজে লাগানো যায়। 

সেশনটিতে রক্ষণভাগকে নিয়ে বেশি পরীক্ষা চালিয়েছেন। এসময় নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা বার বার বাজিয়ে দেখা হয়েছে।

তাই রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য অনুশীলনের সময় মাঝে মাঝে নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা মাঠে নেমেছিলেন।

এবং নিকোলাস গঞ্জালেজ ও লাউতারো মার্তিনেজও আক্রমণে ছিলেন। কাকতালীয় হোক বা না হোক, মিশরের বিপক্ষে মাঠে নামা পাঁচজনের মধ্যে চারজনই মাঠে ছিলেন।

যদিও দলটি রক্ষণাত্মক এবং আক্রমণে ভুল করেছে, যা কোচিং স্টাফরা শুধরে নেওয়ার চেষ্টায় কৌশলী ছিল। শেষ দিনের অনুশীলনে শেষে স্কালোনির কৌশল সর্ম্পকে পুরোপুরি অবগত হওয়া যাবে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশ— দিবু মার্তিনেজ; মলিনা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; মেসি এবং হুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের
মরক্কোর বিপক্ষে গোলের পর এমবাপ্পের উদযাপন। ছবি : রয়টার্স

বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। বোস্টনে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গোলে শেষ চার নিশ্চিত করে একটা কীর্তি গড়েছে তারা। 

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার সেমিফাইনালে সুযোগ পেয়েছে ফ্রান্স। তাদের মতো অবশ্য সমান ৮ বার সেমিতে খেলার নজির রয়েছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলেরও। তবে সবার শীর্ষে আছে জার্মানি। মোট ১২ বার সেমিফাইনাল খেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শীর্ষ ৫ দলের তালিকায় পরের দলগুলো হচ্ছে—ইতালি, আর্জেন্টিনা ও উরুগুয়ে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি খেলেছে ৭ বার। অন্যদিকে আর্জেন্টিনার ৫ বারের বিপরীতে ৪ বার খেলেছে উরুগুয়ে। লিওনেল মেসিদের অবশ্য সুযোগ আছে সংখ্যাটা ৬ করার। এ জন্য কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে হবে তাদের। আগামী ররিবার কানসাস সিটিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজ হেরে এবার আরেক ধাক্কা খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
সিরিজ হেরে এবার আরেক ধাক্কা খেল বাংলাদেশ
চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। ছবি : ক্রিকইনফো

ওয়ানডে সিরিজ হারের শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ শুনল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাচ্ছে না মুস্তাফিজুর রহমানকে। অবশ্য শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে তাই দ্বিপক্ষীয় সিরিজে বদলি খেলোয়াড় নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডের জন্য অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে ডাকা হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন তাসকিন আহমেদ। 

এক বিবৃতি দিয়ে বদলি খেলোয়াড় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে লিখেছে, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। অন্যদিকে টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ 

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন না মুস্তাফিজ। এবার সফর থেকেই ছিটকে গেলেন বাঁহাতি পেসার। মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ছুটি বাতিল হয়েছে তাসকিনের। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। 

মুস্তাফিজের আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন দাসও। তার পরিবর্তে ইতিমধ্যে পারভেজ হোসেন ইমনকে দলে নেয় বাংলাদেশ।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারা বাংলাদেশ আগামীকাল শেষ ওয়ানডে খেলতে নামবে। ম্যাচটি হবে হারারেতেই। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৫ জুলাই। বাকি দুটি ১৭ ও ১৯ জুলাই। সব ম্যাচ বুলাওয়েতে।

বিশ্বকাপে দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ তারকা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ তারকা ডিফেন্ডার
ছবি : আইরিশ এক্সামিনার

বিশ্বকাপে শেষ ষোলোর মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। এতে আগামীকাল শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। 

বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট-ব্যাক পজিশন নিয়ে থমাস টুখেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রিস জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টুখেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট-ব্যাক। তার পরিবর্তে জেড স্পেনস ও কোয়ানসা রাইট-ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন। 

গেল বুধবারও অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রিস জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। মেক্সিকোর বিপক্ষে শেষ আধা ঘণ্টা এজরি কোন্সাকে বাধ্য হয়ে রাইট-ব্যাক পজিশনে খেলতে হয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ফিফা বিতর্কিতভাবে স্থগিত করার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কোয়ানসার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সম্ভাব্য উপায় খুঁজছে বলে জানা গেছে।