• ই-পেপার

সিরিজ হেরে এবার আরেক ধাক্কা খেল বাংলাদেশ

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের
মরক্কোর বিপক্ষে গোলের পর এমবাপ্পের উদযাপন। ছবি : রয়টার্স

বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। বোস্টনে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গোলে শেষ চার নিশ্চিত করে একটা কীর্তি গড়েছে তারা। 

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার সেমিফাইনালে সুযোগ পেয়েছে ফ্রান্স। তাদের মতো অবশ্য সমান ৮ বার সেমিতে খেলার নজির রয়েছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলেরও। তবে সবার শীর্ষে আছে জার্মানি। মোট ১২ বার সেমিফাইনাল খেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শীর্ষ ৫ দলের তালিকায় পরের দলগুলো হচ্ছে—ইতালি, আর্জেন্টিনা ও উরুগুয়ে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি খেলেছে ৭ বার। অন্যদিকে আর্জেন্টিনার ৫ বারের বিপরীতে ৪ বার খেলেছে উরুগুয়ে। লিওনেল মেসিদের অবশ্য সুযোগ আছে সংখ্যাটা ৬ করার। এ জন্য কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে হবে তাদের। আগামী ররিবার কানসাস সিটিতে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপে দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ তারকা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ তারকা ডিফেন্ডার
ছবি : আইরিশ এক্সামিনার

বিশ্বকাপে শেষ ষোলোর মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। এতে আগামীকাল মনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। 

বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট-ব্যাক পজিশন নিয়ে থমাস টুখেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রিস জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টুখেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট-ব্যাক। তার পরিবর্তে জেড স্পেনস ও কোয়ানসা রাইট-ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন। 

গেল বুধবারও অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রিস জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। মেক্সিকোর বিপক্ষে শেষ আধা ঘণ্টা এজরি কোন্সাকে বাধ্য হয়ে রাইট-ব্যাক পজিশনে খেলতে হয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ফিফা বিতর্কিতভাবে স্থগিত করার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কোয়ানসার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সম্ভাব্য উপায় খুঁজছে বলে জানা গেছে।

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

ক্রীড়া ডেস্ক
ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে হতে চলেছে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল)। চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে হবে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচটিতে মুখোমুখি হবে  বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং মেলবোর্ন রেনিগেডস ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি ক্রিকেট লিগ ভারতের মাটিতে ম্যাচ আয়োজন করতে চলেছে।

শুক্রবার (১০ জুলাই) মেলবোর্ন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরই ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এতে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো ক্রীড়াক্ষেত্রে।

এই ঘোষণার পর ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে কোনো দেশে বিগ ব্যাশ লিগের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৬-২৭ মৌসুমে জমকালো উদ্বোধনী ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতের অন্যতম প্রধান ক্রিকেট কেন্দ্র চেন্নাই। আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং মেলবোর্ন রেনিগেডসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগ।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে নরেন্দ্র মোদি দুই দেশের এই ক্রমবর্ধমান অংশীদারিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, খেলাধুলার মতোই এই যৌথ প্রয়াস সব ক্ষেত্রেই এগিয়ে যাবে। 

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, এই ক্রীড়া সহযোগিতা যেমন দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। তেমনই বাণিজ্য ও পর্যটন শিল্পকেও চাঙ্গা করবে। এই ম্যাচটিকে কেন্দ্র করে ভারতে ‘জি’ডে নমস্তে নামক সপ্তাহব্যাপী একটি উৎসবও উদযাপিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিগ ব্যাশ লিগের কর্মকর্তারা ভারতকে বিশ্বক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে বর্ণনা করে চেন্নাইকে এই ঐতিহাসিক অভিষেকের জন্য আদর্শ ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন। চেন্নাইয়ের দর্শকদের ক্রিকেটীয় আবেগ ও উন্মাদনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। টিকিট বিক্রির চূড়ান্ত রূপরেখা এখনো তৈরি না হলেও, গ্যালারি যে দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে, তা নিয়ে আয়োজকরা অত্যন্ত আশাবাদী।

পার্থ স্কচার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের কর্মকর্তারাও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বিশ্বের বৃহত্তম ক্রিকেট বাজারে নিজেদের মেলে ধরার এই লড়াইকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

‘মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত’

ক্রীড়া ডেস্ক
‘মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত’
মেসিকে নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : রয়টার্স

বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর কথা ছিল লিওনেল মেসির। কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে উত্তরসূরিদের খেলা দেখায় মজে থাকার কথা ছিল তার। কিন্তু মেসি অন্য ধাতুতে গড়া।

বয়স ৩৯ হওয়ার পরেও বুটজোড়া তুলে রাখেননি মেসি। খেলে যাচ্ছেন তিনি। শুধু খেলছেন বললে অবশ্য ভুল হবে। প্রতিপক্ষকে নিয়ে ‘ছেলেখেলা’ খেলছেন তিনি। পায়ের জাদুতে সবাইকে বিমোহত করে রাখছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। ঠিক যেন তরুণ বয়সের মেসি।

অন্যদের এ নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও নেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে। তার মনে হচ্ছে, তরুণ মেসিকেই আবার দেখার সুযোগ পেয়েছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, ‘মেসির খেলা দেখে মনে হচ্ছে তার বয়স ১৯ কিংবা ২৩ বছর। সে অসাধারণ নৈপুণ্যের প্রদর্শন করছে। এখন শুধু আর পরিপক্বতায় নয়, সব কিছুর ঊর্ধ্বে তার নিষ্ঠা।’

 

সে শুধু খেলোয়াড়দের কাছেই নয়, ফুটবলপ্রেমীসহ সবার সামনেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। ফুয়েন্তা বলেছেন, ‘সে অক্লান্ত, কখনোই সন্তুষ্ট হয় না। প্রতিটা দিন সব সময় আরো বেশি কিছু চায়। সে তার সতীর্থ, ফুটবলপ্রেমী এবং যারা এই খেলায় মাত্র পথচলা শুরু করেছে, তাদের সবার জন্য এক অনন্য দৃষ্টান্ত।’ 

ভুল বলেননি ফুয়েন্তা। হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে গোলের তালিকায় শীর্ষে মেসি। সমান ৮ গোলে অবশ্য তার সঙ্গী আছেন কিলিয়ান এমবাপ্পেও। তার দুর্দান্ত পারফরম্যান্স কাতার বিশ্বকাপকেই মনে করাচ্ছে। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি।