• ই-পেপার

বন্যায় ফসল হারানোর শঙ্কায় কুমিল্লার গোমতী চরের কৃষকরা

বিএআরএফের সভাপতি কালের কণ্ঠের নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

নিজস্ব প্রতিবেদক
বিএআরএফের সভাপতি কালের কণ্ঠের নিজামুল হক, সম্পাদক কাওসার আজম
সংগৃহীত ছবি

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক কাওসার আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি নির্বাচন করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সহসভাপতি চপল মাহমুদ (আমাদের সময়), যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন (জাগো নিউজ), অর্থ সম্পাদক নুরে আলম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ (প্রতিদিনের বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাসুম (আজকের পত্রিকা)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন— রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), মুন্না রায়হান (ইত্তেফাক), ফয়জুল সিদ্দিকী (স্টার নিউজ), জাহিদুর রহমান (সমকাল) ও শাফিউল আল ইমরান (ডেসটিনি)।

নতুন কমিটির নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিন।

এর আগে দুপুরে বিদায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৬ সেশনের সাধারণ ও আর্থিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন। প্রতিবেদনটি সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সাধারণ সভা শেষে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় কর্তব্য পালনকালে প্রাণ উৎসর্গকারী সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ। পাহাড়ে শান্তি-শৃংখলা ও সম্প্রীতি বিনিষ্টকারী অপচেষ্টা রুখতে তিনি সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে চালানো অভিযানে অংশ নেন এবং দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেন।

২০২৪ সালের গত ১০ জুলাই কেএনএর একটি সশস্ত্র দল বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে অতর্কিত আক্রমণ করলে সেখানে দায়িত্বরত সৈনিক আবু হানিফা বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আবু হানিফার অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’-এ ভূষিত করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশকে সুরক্ষিত রাখার লক্ষ্যে পরিবার ও জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীদের দমনে নিজের জীবন বিলিয়ে দেন। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তার এমন আত্মত্যাগ ও বীরত্ব সব সেনা সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

‘ছেলে মাদকসহ আটক’ বলে শিক্ষকদের টাকা লুটের অভিযোগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
‘ছেলে মাদকসহ আটক’ বলে শিক্ষকদের টাকা লুটের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

‘আপনার ছেলে মাদকসহ আটক হয়েছে’— এমন ভয় দেখিয়ে প্রতারণা করেছে একটি চক্র। মামলা থেকে বাঁচাতে টাকা পাঠানোর চাপ দেয় প্রতারকরা। এভাবে দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েকজন শিক্ষকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় প্রতারণার শিকার শিক্ষকরা ঘোড়াঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানা যায়, প্রতারকরা নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষকদের মোবাইলে ফোন করে। তারা দাবি করে, শিক্ষকদের সন্তানদের মাদকসহ আটক করা হয়েছে। মামলা থেকে বাঁচতে হলে দ্রুত বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে হবে।

সন্তানের নাম-পরিচয় জানিয়ে বিশ্বাস তৈরি করে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে কয়েকজন শিক্ষক ধাপে ধাপে টাকা পাঠান।

ঘোড়াঘাট উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ৮৬ হাজার ৮০০ টাকা, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রাণী সরকার ৬৭ হাজার টাকা এবং ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজা বেগম ৪১ হাজার টাকা পাঠান।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, সন্তান আটকের খবরটি সম্পূর্ণ মিথ্যা। এরপর প্রতারকদের নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

শিক্ষকরা জানান, আরও কয়েকজন শিক্ষক একই ধরনের ফোন পেলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ায় তারা টাকা পাঠাননি।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ফোন পেলে আতঙ্কিত না হয়ে আগে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা উচিত।

ধলাই নদীর পানি কমলেও কাটেনি দুর্ভোগ, নতুন করে ডুবল ৬ গ্রাম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ধলাই নদীর পানি কমলেও কাটেনি দুর্ভোগ, নতুন করে ডুবল ৬ গ্রাম
ছবি : কালের কণ্ঠ

উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। এতে বন্যাকবলিত ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে পানি কমতে শুরু করে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটি এলাকায় নতুন করে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বাড়িঘর, রাস্তাঘাট ও আঙিনায় জমে থাকা কাদা এবং ক্ষয়ক্ষতির কারণে দুর্ভোগ এখনো কাটেনি।

অন্যদিকে ভাটি অঞ্চল হওয়ায় উপজেলার পতনঊষার ইউনিয়নে ঢলের পানি প্রবেশ করেছে। এতে গোপীনগর, রাধাগোবিন্দপুর, নয়াবাজার, পতনঊষারসহ ছয়টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। ফলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং নৌকাই তাদের একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় প্রায় ২০০ হেক্টর আউশ ধান ও আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।

এদিকে বন্যার তীব্র স্রোতে আদমপুর-ইসলামপুর সড়কের কয়েকটি অংশ ভেঙে গেছে। পাশাপাশি অধিকাংশ গ্রামীণ সড়ক পানির নিচে থাকায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ কার্যক্রমও শুরু হয়েছে। শুক্রবার মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী রহিমপুর ও পতনঊষার এলাকার বন্যাকবলিত মানুষের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট ও বিশুদ্ধ পানিসহ শুকনো খাবার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তিনি পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত সরকারি ত্রাণ বরাদ্দের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আছাদুজ্জামান বলেন, ‘প্রশাসন বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’