• ই-পেপার

সুনামগঞ্জে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচিতে ফুটবল বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচিতে ফুটবল বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘খেলার মাঠে, মাদককে না বলুন’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে কিশোর-যুবকদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা এবং ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নবীনগর তিতাস ফুটবল একাডেমির খেলোয়াড় ও সদস্যরা অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, মাদক, ইন্টারনেট আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-যুবকদের দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো. ওয়াজেদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সভাপতিত্ব করেন ‘মাদকমুক্ত নবীনগর চাই’ সংগঠনের সভাপতি সাংবাদিক আবু কাউসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠ–এর নবীনগর প্রতিনিধি এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাজেদুল ইসলাম।

মোহাম্মদ হোসেন শান্তি বলেন, খেলাধুলা সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে তরুণদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে এবং তারা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।

বসুন্ধরা শুভসংঘের নবীনগর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শিক্ষক বাবুল আহমেদ সরকার বলেন, কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াজেদ উল্লাহ বলেন, প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মাঠমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর তিতাস ফুটবল একাডেমির কোচ অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান, বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তর–এর সাংবাদিক শাফিউল আলম, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবীনগর তিতাস ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন। এ সময় খেলোয়াড় ও কোচ বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সংগৃহীত ছবি

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে খাড়ির ব্রিজ সংলগ্ন বেডো অফিসে আয়োজিত এই ক্যাম্পে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৫৬ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিকস ডাক্তার জাবেদ আল মাসুদ এবং চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার এস এম তাহা।

শুক্রবার (১০ জুলাই)  সকালে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখারসহ সভাপতি আহসান হাবীব তুহিন এই ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর থেকেই মানুষ অর্থোপেডিকস, চর্ম ও যৌন বিষয়ক চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় লক্ষ করা যায় বিভিন্ন বয়সের মানুষের। 

বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

স্থানীয় বাসিন্দা লিমা, জেসমিন ও লাভলী বেগম আয়োজনের প্রশংসা করে জানান, বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।

উপজেলার সাতকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিশোপাড়া দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়, ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ  বিদ্যালয়, পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজ, পাউসগাড়া ফাজিল ডিগ্রি মাদরাসা, মংলা আদর্শ ও মডেল স্কুলে স্বেচ্ছাশ্রমে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এ কর্মসূচি পালন করেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, ‘হাকিমপুর উপজেলাকে সবুজে রূপান্তরিত এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।  আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

বৃক্ষরোপণে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন তারা। বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক  নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কেয়া মনি, সাংগঠনিক সম্পাদক তামিম আহমেদ, অর্থ সম্পাদক তাহমিনা তিশা, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম প্রমুখ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
সংগৃহীত ছবি

নারীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের  উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) স্থানীয়  ইসলামাবাদ ফাজিল মাদরাসায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। এতে তিন মাসব্যাপী অসহায় ২০জন প্রশিক্ষণার্থী প্রতি শুক্র ও শনিবার দক্ষ একজন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার সভাপতি শংকর ঘোষ পিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাধারন সম্পাদক হারুন মিয়া। প্রধান অতিথি ছিলেন গৌরীপুর পৌর শহরের ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে দক্ষতা ও আত্মনির্ভরশীলতা নারীদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র নারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।’

বিশেষ অতিথি রইছ উদ্দিন বলেন, ‘শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জন বর্তমান বিশ্বের অন্যতম চাহিদা। নারীরা যখন দক্ষ হয়ে ওঠেন, তখন একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। নারীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমি আশা করি, এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।’

অনুষ্ঠানের সভাপতি শংকর ঘোষ পিলু বলেন, ‘নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়, বরং এটি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া উচিত।’

বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়। প্রয়োজন প্রশিক্ষণ এবং সহযোগিতা। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কেন্দ্র নারীদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।’

প্রশিক্ষণ কেন্দ্রটিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাতি রাণী দাস। আগামী তিন মাস ধরে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও নারী উন্নয়ন, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে|।আমরা চাই নারীরা নিজেদের সক্ষমতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে আরো কার্যকর অবদান রাখুক। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া বিধবা এক নারী আবেগঘন প্রতিক্রিয়ায় জানান, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে।  তিনি বলেন, “এই প্রশিক্ষণ শেষে যদি একটি সেলাই মেশিন পাই, তাহলে কাজ করে সংসারের খরচ চালাতে পারব এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে সক্ষম হবো।বসুন্ধরা শুভসংঘ আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন  দেখাচ্ছে।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের গৌরীপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ, শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।