বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া ডেস্ক
ছবি : ক্রিকইনফো
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে। কাভেম হজের অপরাজিত ৮৩ রানের ওপর ভর প্রথম দিনে চালকের আসনে স্বাগতিকরা। তবে দিনের শুরু তিন উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিলো সফরকারীরা।
ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে ক্যারিবিয় ব্যাটসম্যান হজের দায়িত্বশীল ব্যাটিং দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়।
বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। ৫৯ বছর বয়সে পেশাদার ফুটবলে গোল করে তা আবারো মনে করিয়ে দিলেন কাজুইয়োশি মিউরা, যিনি বিশ্বজুড়ে ‘কিং কাজু’ নামে পরিচিত।
২০১৭ সালে ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে গিনেস বুকে নাম তুলেছিলেন কাজু। এবার ৫৯ বছর ১৪৯ দিন বয়সে গোল করে নিজের রেকর্ডটা যেন ‘অমর’ করে ফেললেন জাপানের এই কিংবদন্তি।
গতকাল শনিবার (২৫ জুলাই) জাপানের এমপেরর’স কাপে ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলে ইওয়াকি ফুরুকাওয়াকে হারিয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে দলের পঞ্চম গোল করেন কাজু।
সতীর্থের দারুণ কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান কাজু। ২০২২ সালের নভেম্বরের পর এটিই তার প্রথম গোল। তার গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এর তিন মিনিট পরই তাকে তুলে নেন ফুকুশিমার কোচ।
সতীর্থদের সঙ্গে কাজুইয়োশি মিউরার (ডানে) গোল উদযাপন। ছবি: সংগৃহীত
জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কাজুর। এর ফলে তিনি পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে বিরল এক কীর্তি।
১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাজুর। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও নিজ দেশ জাপানের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯টি ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল।
আপাতত অবসরের কোনো পরিকল্পনা নেই কিং কাজুর। তিনি আগেই জানিয়েছেন, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম দুটি সিরিজেই হেরেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের কাছে ০-২ এবং ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে হারায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাংকিংয়ে শীর্ষ স্থান খুইয়ে ছিল ভারত। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হতেই আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করে গৌতম গম্ভীরের শিষ্যরা।
আরো পড়ুন
বার্সায় ভবিষ্যৎ অনিশ্চিত টের স্টেগেনের
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হয়েছে শ্রেয়াস আইয়ারা। রবিবার তৃতীয় ম্যাচ হারলেও সিরিজ জিতে দেশে ফিরবেন তারা।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্বের এক নম্বর দল হিসাবেই খেলতে নামবে ভারত। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন যে র্যাংকিং প্রকাশ করেছে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। বলা যায়, গৌতম গম্ভীরের দলকে আবার শীর্ষে পৌঁছে দিলেন কোচ ভিভিএস লক্ষ্মণ।
আরো পড়ুন
আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো
ভারত এবং ইংল্যান্ড দু’দলেরই রেটিং ২৬৮। তবে ভারতের পয়েন্ট ১৬০৮৮। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ১০১৮৬। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৬০। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের রেটিং ২৪৭। বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ২৪৪। ক্রমতালিকায় প্রথম দু’টি স্থান ছাড়া আর কোনো জায়গায় পরিবর্তন হয়নি।
আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ২৪০। সপ্তম স্থানে ২৩৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং ২২৪। নবম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ২২১। দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ২২০। কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ় জেতা আয়ারল্যান্ড রয়েছে তালিকায় ১১ নম্বরে। আইরিশদের রেটিং ২০৫। ১২ নম্বরে জ়িম্বাবোয়ে। তাদের রেটিং ২০২।
আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো
ক্রীড়া ডেস্ক
চলতি গ্রীষ্মের দলবদলে সবচেয়ে আলোচনায় আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ক্লাব নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে দর-কাষাকষিতে চালাচ্ছিলে। শেষতক চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বার্সার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো। আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করবে না তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সরাসরি প্রতিদ্বন্দ্বী দলকে শক্তিশালী করতে চায় না তারা।
আতলেতিকো মাদ্রিদ তাদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সার জার্সিতে দেখতে চায় না। লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তাদের নেই বলে জানা গেছে।
এদিকে বার্সেলোনা যেভাবে দলবদলের চেষ্টা চালিয়েছে। তাতে ক্লাবটির সার্বিক আচরণে আতলেতিকো বোর্ড চরম অসন্তুষ্ট বলেও জানা গেছে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, আতলেতিকো মাদ্রিদ যদি আলভারেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবে তারা কেবল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথেই আলোচনা করতে রাজি।
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বার্তা এই চুক্তিতে বড় ভূমিকা রাখছেন। বার্তা এর আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে আতলেতিকোতে এনেছিলেন। খেলোয়াড়ের এজেন্টের সাথে তার সম্পর্ক দারুণ।
আরো পড়ুন
শ্রীলঙ্কা সফরে বুমরাহকে নিয়ে সংশয়, ফিরছেন জাদেজা
আলভারেজের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, আর্সেনালের মতো বিদেশি ক্লাবের কাছে তাকে বিক্রি করতে আতলেতিকো কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।